1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
২৪ পেরিয়ে ২৫ এর সেতুতে বিউবো মাধ্যমিক বিদ্যালয়ের ২০০২ ব্যাচের বন্ধুদের পদার্পণ - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

২৪ পেরিয়ে ২৫ এর সেতুতে বিউবো মাধ্যমিক বিদ্যালয়ের ২০০২ ব্যাচের বন্ধুদের পদার্পণ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

 

রানা সাত্তার
স্মৃতি আর আনন্দঘন মুহূর্তে মুখর হয়ে উঠেছিল কুমিল্লার বার্ড। কাপ্তাই বিউবো মাধ্যমিক বিদ্যালয়ের ২০০২ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা সব মিলে একাকার। দীর্ঘ ২৫ বছর পর একত্রিত হন বিদ্যালয়টির এসএসসি ২০০২ব্যাচের বন্ধুরা। পুনর্মিলনী উপলক্ষে ” স্মৃতির পথে আজও আমরা একসাথে” স্লোগানে ২৫ বছরের ফ্রেন্ডশিপ ও মেমোরি শিরোনামে দুই দিন ব্যাপী এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৬ জানুয়ারি) কুমিল্লার বার্ড আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এসএসসি ২০০২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা,অভিভাবক ও শিক্ষকবৃন্দ।

সকাল থেকেই নানা আয়োজন,খেলাধুলা, স্মৃতিচারণ, কুশল বিনিময় ও আনন্দঘন কার্যক্রমের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। দীর্ঘদিন পর সহপাঠীদের একসঙ্গে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই।এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল বন্ধুদের পরিবার ও বাচ্চা,তাদের উপস্থিতি, আনন্দ করা,খেলাধুলায় অংশ নেয়া আরো বাড়তি আনন্দঘন মুহুর্তকে আরো সফল মন্ডিত করে তুলেছিল।

দিনের শেষ পর্বে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন এসএসসি ২০০২ ব্যাচের বন্ধুরা। পাশাপাশি ব্যাচের অন্যান্য বন্ধু ও বান্ধবীরাও গান পরিবেশন করে অনুষ্ঠানের আনন্দকে আরও বাড়িয়ে দেন।

অনুষ্ঠানের আয়োজক ও অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘ ২৪ বছর পর আবার একসঙ্গে মিলিত হয়ে পুরোনো দিনের স্মৃতি রোমন্থন করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। এমন মিলনমেলা বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla