1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ছুটি ঘোষণা বায়েজিদে বাংলা বাজারের গলিতে মাদক বিক্রির অভিযোগ, সন্ধ্যা হলেই বাড়ে আনাগোনা এম,পি সরওয়ার আলমগীরের সাথে ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ পাহাড়তলীতে আতঙ্কে পরিবার, মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন আবুল বশর আবু বাংলাদেশ ওয়েল ট্যাংকার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হলেন আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের ও হেনস্থার হুমকি, থানায় জিডি সোনারগাঁও লালন কারু পণ্যর মেলা শুরু চট্টগ্রাম মহানগর যুবদল নেতা শাহিনকে ঘিরে পক্ষে-বিপক্ষে অভিযোগ মধ্যপ্রাচ্যের শ্রমবাজার, সংকটে বাংলাদেশ সাম্প্রদায়িক সমপ্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য ও অন্যতম শক্তি – জাহিদুল ইসলাম মিঞা

ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া আলিম মাদরাসার নতুন বই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

ছাত্ররাই হচ্ছে একটি আদর্শিক জাতিসত্তা গঠনের অনুঘটক -অধ্যক্ষ আবু ছালেহ

ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আল্লামা ছৈয়দ মুহাম্মদ আবু ছালেহ বলেছেন- শিক্ষা জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশী শিক্ষিত, সে জাতি তত বেশী উন্নত। উল্লেখ্য যে, এদেশের সর্বপ্রকার অর্জনের নেপথ্যে রয়েছে ছাত্র সমাজের অনন্য কীর্তিগাঁথা।ছাত্ররাই হচ্ছে একটি আদর্শিক জাতিসত্তা গঠনের অনুঘটক। কিন্তু দূঃখজনক হলেও সত্য যে, জাতির গৌরব ও অহংকার এ ছাত্রসমাজ এখন ভিন্ন চেহারায় দৃশ্যমান। ছাত্রদের অনেকেই বিপথগামী।

জাতীয় জীবনে একটি সুস্থ, সুন্দর, স্থিতিশীল, নিরুপদ্রব ও নিস্কন্টক সমাজ প্রতিষ্ঠায় এবংএকবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের নিজেকে অধিকতর যোগ্য করে গড়ে তুলতে হবে বলে তিনি উল্লেখ করেন।

ওয়াছিয়া আহমদিয়া মাদরাসার উদ্যোগে ১ জানুয়ারী ২০২৬ শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দানকালে তিনি উপরোক্ত মন্তব্য করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপাধ্যক্ষ কাজী মুহাম্মদ মফিজুর রহমান, মুহাম্মদ মুনিরুল হাসান,মাওলানা মুহাম্মদ আবু তৈয়ব, মাওলানা আবুল হোসাইন, শওকত আলী,রমিজ উদ্দিন,শফিউল আলম,আবদুল বারী,আরমান শাহ,আবদুল করিম,মুহাম্মদ ইছমাইল,চেমন আরা বেগম,ফারজানা আকতার,আমিরুল ইসলাম প্রমুখ। ক্যাপশন ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় নতুন
শিক্ষাবর্ষে শিক্ষাথীদের মাঝে বই বিতরণ করছেন অধ্যক্ষ ছৈয়দ মুহাম্মদ আবু ছালেহ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla