1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
উৎসবমুখর পরিবেশে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো অ্যাডমিশন ফেয়ার ফল ২০২৩ - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

উৎসবমুখর পরিবেশে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো অ্যাডমিশন ফেয়ার ফল ২০২৩

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৩১৪ বার পড়া হয়েছে

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উৎসবমুখর পদচারণায় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) আজ অনুষ্ঠিত হলো অ্যাডমিশন ফেয়ার ফল-২০২৩।

অ্যাডমিশন ফেয়ারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য ছিল বিশেষ ছাড়ে স্পট অ্যাডমিশনএর সুযোগ। পাশাপাশি, আগ্রহী শিক্ষার্থী এবং অভিভাবকদের তথ্য সংগ্রহের সুবিধার্থে, ইডি ইউর নানাবিধ প্রকল্প, উদ্যোগ, স্কলারশিপ, এক্সেস একাডেমি, ক্যারিয়ার প্লেসমেন্ট সেল, ওমেন এম্পাওয়ারমেন্ট এন্ড লিডারশিপফান্ড, এবং অন্যান্য বিভিন্ন কার্যক্রম সম্বন্ধে জানার জন্য ছিল আলাদা আলাদা স্টল।

২২ আগষ্ট সকাল ১০ টায় চট্টগ্রাম নগরীর নোমান সোসাইটিস্থ স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এই ফেয়ার উদ্বোধন করেন ইডিইউর উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান। এসময় তিনি বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন, এবংভর্তিচ্ছু শিক্ষার্থী এবংতাদের অভিভাবকের সাথে কথা বলেন। অ্যাডমিশন ফেয়ারে আরো উপস্থিত ছিলেন ইডিইউর স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসোসিয়েট ডিন অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমউদ্দিন, স্কুল অব বিজনেসের অ্যাসোসিয়েট ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রকিবুল কবির, স্কুল অব আর্টসের অ্যাসোসিয়েট ডিন মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরি, রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া, প্রক্টর মু. আসাদুজ্জামান প্রমুখ।

উল্লেখ্য, ইডিইউর শিক্ষা কার্যক্রমের মধ্যে রয়েছে স্নাতক পর্যায়ে সিএসই, ইইই, ইটিই, বিবিএ, ইকোনমিক্স, ইংলিশ এবং স্নাতকোত্তর পর্যায়ে এমবিএ, সিএসই, ইইই, ইটিই, ইংলিশ, মাস্টার অফ পাবলিক পলিসি এন্ড লিডারশিপ(এমপিপিএল), ডেটা এনালিটিক্স এন্ড ডিজাইন থিংকিং ফর বিজনেস এর মতন গুরুত্বপূর্ণ বিষয়সমূহ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla