1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বর্ষণ আর জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে বোয়ালখালী প্রেসক্লাব'র উপহার সামগ্রী বিতরণ - পূর্ব বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

বর্ষণ আর জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে বোয়ালখালী প্রেসক্লাব’র উপহার সামগ্রী বিতরণ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি

প্রায় সপ্তাহ ধরে টানা বর্ষণ, পাহাড়ি ঢল আর কর্ণফুলী নদীর জোয়ারের প্রভাবে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি পরিবারগুলোর পাশে দাঁড়ানোর সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শহরতলি বোয়ালখালীতে কর্মরত সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন “বোয়ালখালী প্রেস ক্লাব’র” উদ্যোগে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার পশ্চিম গোমদণ্ডী ৮ ও ৯ নম্বর ওয়ার্ড এবং পোপাদিয়া ইউনিয়নের বিভিন্ন পানিবন্দি এলাকা পরিদর্শন করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, কার্যকরী সদস্য অধীর বড়ুয়া, সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক প্রভাস চক্রবর্তী, সদস্য শাহা আলম (বাবলু), মনির চৌধুরী (রানা), সবুজ অরণ্য, শাহেদ হোসেন ছোটন এবং তাজুল ইসলাম মানিক। প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ। মানবিক এই উদ্যোগের মাধ্যমে পানিবন্দি পরিবারের মাঝে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও বোয়ালখালীর অসহায় ও দুর্যোগ কবলিত মানুষের পাশে থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla