1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চারুতা সংগীত একাডেমির ২০২৫ সালের সকল বিষয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্নঃ - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

চারুতা সংগীত একাডেমির ২০২৫ সালের সকল বিষয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্নঃ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

মাছরুর চৌধুরী

চারুতা সংগীত একাডেমির ছাত্রছাত্রীদের সকল বিষয়ের বার্ষিক পরীক্ষা
গত ১১-১-২০২৬ রোজ রবিবার সম্পন্ন হয়েছে।চট্টগ্রামের হালিশহর রামপুরস্থ রামপুর ২৫ নং ওয়ার্ডের সিটি কর্পোরেশন স্কুলে গত ৮-১-২০২৬  রোজ বৃহস্পতিবার থেকে ১১-১-২০২৬ রোজ রবিবার পর্যন্ত টানা চারদিন সুন্দর ও সুশৃঙ্খলভাবে ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করে।নৃত্য, সংগীত, চিত্রাংকন,আবৃত্তি, গীটার ও তবলা সকল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে নির্দিষ্ট সময়ে এবং সকল ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল পরীক্ষা নিয়ন্ত্রকদের সঠিক তত্ত্বাবধানের মধ্যে দিয়ে।অনুষ্ঠিত পরীক্ষায় নৃত্যের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শিখা বড়ুয়া, আবৃত্তির বিচারক ছিলেন হাসান জাহাঙ্গীর এবং সংগীতের বিচারক ছিলেন রাজীব মজুমদার।চারুতা সংগীত একাডেমির প্রধাণ পরিচালক শাহীন আক্তার জানান,চারুতা সংগীত একাডেমির দীর্ঘ পঁচিশ বছরের পথচলার যে সক্ষমতা অর্জিত হয়েছে,তার অন্যতম প্রধাণ কারণ হচ্ছে, ছাত্রছাত্রীদের সুনির্দিষ্ট পন্থায় ক্লাস পরিচালনার মাধ্যমে।বর্তমানে চারুতার সংগীত একাডেমির চারটি শাখা রয়েছে এবং মোট ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় চারশো।চার বছর বয়স থেকে ছাত্র ছাত্রীদের ভর্তির সুযোগ প্রদান করা হয় এবং এর উর্দ্ধে যে কোন বয়সের ছাত্রছাত্রী ভর্তি হওয়ার সুযোগ গ্রহণ করতে পারে।তিনি আরো বলেন,চিত্রাংকনে বয়স ভিত্তিক নির্দিষ্ট সিলেবাসের মাধ্যমে এবং বাইরের অভিজ্ঞ শিক্ষক দ্বারা ছাত্রছাত্রীদের পরীক্ষা নেয়া হয়।পরিশেষে তিনি চারুতা একাডেমীর একজন সফল সাংস্কৃতিক পরিচালক হিসেবে বিশুদ্ধ সংস্কৃতিচর্চার মাধ্যমে নিজের দক্ষতা বৃদ্ধি এবং সমাজবান্ধব সুন্দর মানসিকতা সৃষ্টির প্রতি বিনীত আহবান করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla