1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী যোগদান করলেন - পূর্ব বাংলা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সড়ক দুর্ঘটনায় ঈদগাঁওয়ের একই পরিবারের ভাই-বোন সহ নিহত ৪, আহত ৫ চট্টগ্রাম ১৯ নং ওয়ার্ডের আনোয়ার খাঁ কলোনী এলাকায় মাদক বিক্রির অভিযোগ বাংলাদেশে টেকসই রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনরুদ্ধার চাই এখনই হজ নিবন্ধন কার্যক্রম চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত পটিয়া রণাঙ্গণের বীর সেনানী চৌধুরী মাহাবুবুর রহমান চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি করে বিকাশের পিন রিসেট লোন ও অর্থ লেনদেন মাননীয় শব্দ বর্জন ও ডিজিটাল হাজিরা দিলেন প্রধানমন্ত্রী নিজেই ক্লিন রাঙ্গুনিয়া গড়তে খাল পরিষ্কার করলেন এমপি হুম্মাম কাদের চৌধুরী রহস্যময় বিশাল পাথর দিন দিন আত্মহত্যা শুধুু বাড়ছেই রুখবে কে ? 

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী যোগদান করলেন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী।  ১লা জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি। এ সময় বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াছ উদ্দিন আহাম্মদ, সচিব অধ্যাপক এ কে এম সামছু উদ্দিন আজাদসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে ১ মিনিট নীরবতা পালন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

প্রসংগত  ১৮ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকার কলেজ শাখার উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ ছিলেন। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী ১৬তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। তিনি চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি হাটহাজারীর গড়দুয়ারা ইউনিয়নে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla