1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
এমফিল ও পিএইচডি ভর্তির সময়সীমা বাড়লো জাতীয় বিশ্ববিদ্যালয় - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

এমফিল ও পিএইচডি ভর্তির সময়সীমা বাড়লো জাতীয় বিশ্ববিদ্যালয়

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইন আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। পূর্বঘোষিত সময়সীমা অনুযায়ী আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর থাকলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটিকে বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করেছে।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী প্রার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে অথবা নির্ধারিত পে-স্লীপ ডাউনলোড করে এমফিল প্রোগ্রামের জন্য ১৫০০ টাকা এবং পিএইচডি প্রোগ্রামের জন্য ২০০০ টাকা আবেদন ফি জমা দিতে পারবেন।

অনলাইনে আবেদন ফরম পূরণ করে ৫ নভেম্বর পর্যন্ত তার প্রিন্ট কপি সংগ্রহ করা যাবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত গবেষকদের জন্য গবেষণা কার্যক্রম ও কোর্সওয়ার্ক শুরু হবে আগামী বছরের ১ জানুয়ারি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন ফরম ও অন্যান্য নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.nu.ac.bd/admissions) এ পাওয়া যাবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla