1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাউজান প্রেস ক্লাবের নেতৃবৃন্দদের উপহার দিল সাংসদ পুত্র ফারাজ করিম চৌধুরী - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রংপুরে গণপতি চক্রবর্ত্তী পরিবার হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চট্টগ্রামে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব বঙ্গবীর ওসমানী‘র ১০৮তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী রাজনীতিতে সংকট, দেশ বাঁচাবে কে? গ্যাস-বিদ্যুৎ-পানির সংকট ও অব্যবস্থাপনায় ডেমোক্রেটিক লীগের উদ্বেগ চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সীতাকুণ্ড থানার ওসির নাম-ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা, টাকা দাবি ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. মোহাম্মদ জকরিয়া যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হলো ‘মহান নবী দিবস’

রাউজান প্রেস ক্লাবের নেতৃবৃন্দদের উপহার দিল সাংসদ পুত্র ফারাজ করিম চৌধুরী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৪৯৯ বার পড়া হয়েছে

রাউজান প্রতিনিধি

স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে রাউজান প্রেসক্লাবের নেতৃবৃন্দদের উপহার প্রদান করল রাউজান সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর জৈষ্ঠ্য সন্তান, রাউজান উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস‍্য, তরুণ প্রজন্মের অন‍্যতম প্রতিনিধি ফারাজ করিম চৌধুরী। গত ২৫শে ডিসেম্বর শনিবার সন্ধ্যায় মুন্সিরঘাটাস্থ মাষ্টারদা সূর্যসেন কমপ্লেক্সের ২য় তলায় অবস্থিত সেন্ট্রাল বয়েজ অব রাউজানের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে ও উপ অর্থ বিষয়ক সম্পাদক আরফানুল ইসলাম আবিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি,রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, তৈয়ব চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম ইউছুফ,সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সহ সভাপতি মইনুদ্দীন জামাল চিশতী, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামান নকিব।
এসময় সাংবাদিকরা বলেন, ফারাজ করিম শুধু রাউজানে নয় তার মানবিক কর্মকান্ডের মধ‍্যে দিয়ে রাউজান তথা চট্টগ্রাম ছাড়িয়ে এখন পুরো বাংলাদেশে আলোচিত একজন ব‍্যক্তি, আমরা তার উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং ভবিষ্যতেও তার মানবিক কর্মকান্ডে সহযোগিতা করে যাব।

এসময় আরো উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মিয়াজী, আহবায়ক রাজিবুল হাসান, যুগ্ম আহবায়ক এম দিদারুল আলম,এম মামুনুর রশিদ, কে এম বাহাউদ্দীন, মোজাফফর হোসাইন সিকদার, এ কে বাবর, মোহাম্মদ রবিউল হোসেন রবি, আব্দুল্লাহ আল রোমান, আনিসুর রহমান, ইরফাত হোসেন চৌধুরী, এস এম তৈয়বুল ইসলাম, রবিউল হোসেন রবিন, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ এরশাদ, নোমান বিন আজিজি, কাজী সিহাব ইন্জিনিয়ার জিকু চৌধুরী, মিজানুর রহমান প্রমুখ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla