1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাজাপুরে রাতে মহলায় মহলায় পাহারা, দিনে চোরদের চুরি - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

রাজাপুরে রাতে মহলায় মহলায় পাহারা, দিনে চোরদের চুরি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৭৯৬ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে পুলিশের চাপে রাতের বেলা মহলায় মহলায় পাহারা থাকলেও দিন দুপুরে চোরদের দুর্ধর্ষ চুরি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদরে থানা থেকে প্রায় দুইশত গজ দূরে আব্দুর রহমানের চারতলা ভবনে চারটি ফ্লাটের মূল ফটকের দরজার হেজবল ভেঙ্গে এ ঘটনা ঘটে। ভবন মালিক আব্দুর রহমানের ছেলে আবুল কালাম আজাদ জানায়, ভবনে পানির লাইনে কাজ করার জন্য তিন দিন আগে সবাইকে বাসায় না থাকার নোটিশ দেয়া হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ দেখা যায় তিন তলায় প্রফেষর কবির হোসেন, রুহুল আমিন, ফ্রন্স প্রবাসি সাইফুল ইসলাম মিরাজের স্ত্রী নাসরিনের ফ্লাট ও চার তলায় সৌদি প্রবাসি স্বপনের স্ত্রী আছমার ফ্লটে দরজার হেজবল ভেঙ্গে চোর ভিতরে প্রবেশ করে স্বর্ণালঙ্কারসহ প্রায় চার লাখ টাকা হাতিয়ে নেয় চোরের দল। খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। স্থানীয়রা অভিযোগ করে জানায়, রাতে স্থানীয়দের মহলায় মহলায় পাহারা দিতে পুলিশ বাধ্য করছে তার পরেও দিনের বেলায় থানার সামনে এমন দুর্ধর্ষ চুরির ঘটনা খুবই দুঃখজনক। এতে সবাই আতঙ্কে রয়েছি। রাজাপুর থানা ওসি তদন্ত মো. মোস্তফা কামাল বলেন, থানার কাছে এমন ঘটনা দুঃখজনক। বিষটি তদন্ত চলছে

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla