1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ছুটি ঘোষণা বায়েজিদে বাংলা বাজারের গলিতে মাদক বিক্রির অভিযোগ, সন্ধ্যা হলেই বাড়ে আনাগোনা এম,পি সরওয়ার আলমগীরের সাথে ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ পাহাড়তলীতে আতঙ্কে পরিবার, মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন আবুল বশর আবু বাংলাদেশ ওয়েল ট্যাংকার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হলেন আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের ও হেনস্থার হুমকি, থানায় জিডি সোনারগাঁও লালন কারু পণ্যর মেলা শুরু চট্টগ্রাম মহানগর যুবদল নেতা শাহিনকে ঘিরে পক্ষে-বিপক্ষে অভিযোগ মধ্যপ্রাচ্যের শ্রমবাজার, সংকটে বাংলাদেশ সাম্প্রদায়িক সমপ্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য ও অন্যতম শক্তি – জাহিদুল ইসলাম মিঞা

প্রাথমিক শিক্ষকদের বেতনের জটিলতা কাটছে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৫১৮ বার পড়া হয়েছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এই সমস্যা কাটাতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা বাস্তবায়নের জন্য তথ্য চেয়েছে সরকার।

মঙ্গলবার (২৩ মার্চ) বিভাগীয় উপ-পরিচালক ও জেলা শিক্ষা কর্মকর্তাদের আগামী ৩১ মার্চের মধ্যে তথ্য পাঠাতে নির্দেশ দেয়া হয়েছে।

এ আদেশে স্বাক্ষর করেছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (অর্থ) খালিদ আহম্মেদ।

আদেশে বলা হয়, যেসব শিক্ষকের বেতন নির্ধারণ নির্দিষ্ট বিদ্যালয়ে না হয়ে ‘বিদ্যালয়সমূহ’ গ্রুপে এন্ট্রি হয়েছে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসের সহায়তায় তাদের তথ্য সংশোধন করে নির্দিষ্ট বিদ্যালয়ভিত্তিক এন্ট্রি করতে হবে।

যেসব তথ্য চাওয়া হয়েছে

১) এমপ্লয়ি ডাটাবেজে এন্ট্রি করা তথ্য সংশোধনের অপেক্ষমাণ শিক্ষক তথ্য দ্রুত অনুমোদনের ব্যবস্থা করতে হবে।

২) যেসব তথ্য এখন পর্যন্ত ডাটাবেজে এন্ট্রি হয়নি, তা সংশ্লিষ্ট উপজেলা/থানা শিক্ষা অফিস দ্রুত এন্ট্রির ব্যবস্থা করবে।

৩) এন্ট্রি এবং অনুমোদন সম্পন্ন হয়েছে কিন্তু ইএফটি ট্রান্সমিটের জন্য অপেক্ষমাণ রয়েছে তাদের ইএফটি ট্রান্সমিটের ব্যবস্থা করতে হবে।

৪) যেসব বিদ্যালয়ের নাম আইবাস প্লাস প্লাস সফটওয়ারে অন্তর্ভুক্ত করা হয়নি সেসব বিদ্যালয়ের নামের তালিকা গেজেট/প্রজ্ঞাপন/বিজ্ঞপ্তিসহ পাঠাতে হবে।সবটুকু জানতে ক্লিক করুন

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla