1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পবিত্র শবে বরাতের ছুটির তারিখ পরিবর্তন - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

পবিত্র শবে বরাতের ছুটির তারিখ পরিবর্তন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৪৭৪ বার পড়া হয়েছে

পবিত্র শবে বরাতের ছুটির তারিখ পরিবর্তন করা হয়েছে। এই ছুটি ২৯ মার্চের পরিবর্তে ৩০ মার্চ পুননির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার (২৩ মার্চ) ছুটি পুননির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্স মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশন্স-এ জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেয়া ক্ষমতাবলে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র শবে বরাত উপলক্ষে ছুটির নির্ধারিত তারিখ ২৯ মার্চের পরিবর্তে ৩০ মার্চ পুনর্নির্ধারণ করা হলো।

যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দিয়ে নিয়ন্ত্রিত হয়ে থাকে বা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকারের অত্যাবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এই ছুটি পুননির্ধারণ করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

২০২১ সালের ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, ১৫ মার্চ শাবান মাস শুরু ধরে ২৯ মার্চ শবে বরাতের সরকারি ছুটি নির্ধারিত ছিল। সাধারণত শবে বরাতের পরের দিন সরকারি ছুটি থাকে। কিন্তু এবার রজব মাস ৩০ দিনে শেষ হয় এবং শাবান মাস শুরু হয় গত ১৬ মার্চ। সেই হিসাবে এবার শবে বরাতের রাত হবে ২৯ মার্চ। এ জন্য শবে বরাতের ছুটি পুননির্ধারণ করে ৩০ মার্চ করা হচ্ছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla