1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বোয়ালখালীতে ক্ষুদ্র ব্যাবসায়ীদের মানববন্ধন - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাণীগ্রামে লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব উৎসব উদযাপন পরিষদ গঠিত  চট্টগ্রামে বাজার তদারকিতে ১ কোটি ৩০ লাখ টাকা জরিমানা আদায়, অভিযোগ নিষ্পত্তির হার ৯৭ শতাংশ এআই সুবিধাসহ এক্স৭ডি স্মার্টফোন নিয়ে আসছে অনার,  বুকিং ৪ অক্টোবর থেকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন মাহবুবের রহমান শামীম বন্যা কবলিতদের জন্য সাড়ে ৩ লাখ টাকার ঔষধ দিলেন চট্টগ্রামের হাজারী লেইনের ব্যবসায়ীরা বোয়ালখালীর পোপাদিয়ায় গ্রাম পুলিশ’র উপর হামলা; থানায় ভুক্তভোগীর অভিযোগ চলতি জুলাই মাসের মধ্যেই ফল প্রকাশ করা হবে চট্টগ্রামে জুলাই হত্যা মামলার আসামি যুবলীগ কর্মী শফিক গ্রেপ্তার ঠান্ডা মিয়ার গরম কথা (৩৬০) চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম সমীপে

বোয়ালখালীতে ক্ষুদ্র ব্যাবসায়ীদের মানববন্ধন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৩ বার পড়া হয়েছে

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রাম জেলার বোয়ালখালীতে বাজার উচ্ছেদ করায় পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষুদ্র ব্যাবসায়ীরা। রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরে পূর্ব গোমদন্ডী বুড়িপুকুর পাড় মৎস্য কাঁচামাল বাজার সমিতির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মাছ, মাংস, সবজি ব্যাবসায়ীরা অংশ নেন। বাজার সমিতির সভাপতি এসএম মোরশেদ বলেন, গত ১৭ আগস্ট বুড়িপুকুর পাড়ের অস্থায়ী ২০টি মাছের দোকান, ৪টি মুরগি-মাংসের দোকান উচ্ছেদ করেছে প্রশাসন। এতে ৪৫জন ব্যাবসায়ীর পরিবার আজ না খেয়ে আছে। এসব ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের উপজেলার সদরে ব্যবসা পরিচালনা জন্য একটি নির্ধারিত জায়গার ব্যবস্থা করে দিতে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি দাবি জানাচ্ছি। সমিতির সাধারণ সম্পাদক অরুণ সদ্দার বলেন, উপজেলা সদরের বুড়িপুকুর পাড়ে দীর্ঘ ৩০বছর ধরে ব্যবসা করে আসছে ক্ষুদ্র ব্যাবসায়ীরা। হঠাৎ প্রশাসনের কঠোর সিদ্ধান্তে বিপাকে পড়তে হয়েছে এসব ব্যাবসায়ীদের। আমরা অনতিবিলম্বে ক্ষুদ্র ব্যাবসায়ীদের পুনর্বাসন করার দাবি জানাচ্ছি। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যাবসায়ী নয়ন দাস, তপন দাস, কাজল দাস, ছোটন দাস, শাহ আলম, মো. জাহাঙ্গীর আলম, মো. এনাম, মো. ইব্রাহীম ও মো. হারুণ প্রমুখ। প্রসঙ্গত গত ১৭ আগস্ট উপজেলার পূর্ব গোমদন্ডী বুড়িপুকুর পাড়ের ১নং খাস খতিয়ানের বিএস ৭৭৫১ ও ৭৭৫২ দাগের ৭ শতাংশ জায়গা উদ্ধার করে সাইনবোর্ড টাঙিয়ে দেয় বোয়ালখালী উপজেলা প্রশাসন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla