1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বিএসসি মর্যাদা পাওয়া নিয়ে আইইবি' বিরুপ প্রতিক্রিয়া অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য - আইডিইবি - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

বিএসসি মর্যাদা পাওয়া নিয়ে আইইবি’ বিরুপ প্রতিক্রিয়া অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য – আইডিইবি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৫ মে, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে
রানা সাত্তার
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে বিএসসি (পাস) সমমান মর্যাদা দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)। তবে এ উদ্যোগ বাধাগ্রস্ত করতে প্রতিক্রিয়াশীল ডিগ্রি ইঞ্জিনিয়ার ও তাদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র পক্ষে যে বিরূপ প্রতিক্রিয়া দেখানো হচ্ছে, সেটি অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন আইডিইবি নেতারা। তারা এর প্রতিবাদ ও দাবি আদায়ে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন।
শনিবার (১১ মে) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সম্মেলনে দাবি ও কর্মসূচি তুলে ধরা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে, ৭-১১ মে দেশের সব জেলা শাখার উদ্যোগে সংবাদ সম্মেলন। ১২-১৮ মে আইডিইবি জেলা নির্বাহী কমিটির উদ্যোগে সব পলিটেকনিক ইনস্টিটিউটের বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ), বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি, পেশাজীবী অন্যান্য সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক সংগঠনসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় ও জনগণকে অবহিতকরণ। ১৯-২৩ মে ঢাকায় সব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্ব স্ব প্রধান দপ্তরে প্রতিবাদ সভা ও শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি প্রদান। ২৬ মে কেন্দ্রীয়ভাবে ঢাকায় আইডিইবি ঢাকা জেলা, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, বাকাছাপ ও সব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাব সম্মুখে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করা, মিছিল শেষে শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি প্রদান। ২৭-৩০ মে পর্যন্ত সব জেলা ও সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে শিক্ষার্থী, শিক্ষক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে প্রতিবাদ সভা করা। সভা শেষে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দেওয়া।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন আইডিইবির চট্টগ্রাম জেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃকরিম উদ্দিন  তিনি বলেন, ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিংয়ে সুষ্ঠু ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে প্রকৌশলীদের গবেষণা, উদ্ভাবনী ও পরিকল্পনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিকল্প কিছু নেই।জাতি গঠনে সভ্যতা ও নগরায়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের ভুমিকা অপরিসীম। এটি কোনোভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।পাশাপাশি  ইঞ্জিনিয়ারিংয়ে নিয়োজিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দক্ষতা উন্নয়নে এ শিক্ষা আধুনিকায়ন করা প্রয়োজন।
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে জনপ্রিয় করার স্বার্থে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মান-মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বিএসসি (পাস) কোর্সের সমমান মর্যাদা দিতে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ অবিলম্বে বাস্তবায়ন, জাতীয় মেধার অপচয় রোধ ও প্রশাসনে শ্রেণি স্বার্থ দ্বন্দ্ব নিরসন, রাষ্ট্রের অর্থ অপচয় রোধে প্রশাসনিক ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদধারীদের প্রবেশ রোধে পেশা পরিবর্তনের সিদ্ধান্ত বন্ধ করা, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদোন্নতির কোটা ৫০ শতাংশে উন্নীত করা এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণদের ক্রেডিট ওয়েভার দিয়ে দুই বছরে ডিগ্রি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার সুযোগ দিতে ৪ দফা দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইডিইবির ইঞ্জিনিয়ার মোঃআবু তাহের,ইঞ্জিনিয়ার মোঃরহিম,ইঞ্জিনিয়ার মোঃএস এম সেলিম,ইঞ্জিনিয়ার মোঃআনোয়ারুল, ইঞ্জিনিয়ার সৈয়দ মোঃ মোরশেদ উল্লাহ,ইঞ্জিনিয়ার মোঃআবদুল খালেক,ইঞ্জিনিয়ার মোঃআবদুল খালেক,ইঞ্জিনিয়ার খোরশেদ প্রমুখ
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla