1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদারকে দেখতে গেলেন তথ্যমন্ত্রী - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রংপুরে গণপতি চক্রবর্ত্তী পরিবার হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চট্টগ্রামে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব বঙ্গবীর ওসমানী‘র ১০৮তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী রাজনীতিতে সংকট, দেশ বাঁচাবে কে? গ্যাস-বিদ্যুৎ-পানির সংকট ও অব্যবস্থাপনায় ডেমোক্রেটিক লীগের উদ্বেগ চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সীতাকুণ্ড থানার ওসির নাম-ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা, টাকা দাবি ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. মোহাম্মদ জকরিয়া যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হলো ‘মহান নবী দিবস’

একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদারকে দেখতে গেলেন তথ্যমন্ত্রী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ৩৮৩ বার পড়া হয়েছে

জটিল রোগে আক্রান্ত একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদারকে দেখতে গিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি তাঁর চিকিৎসার খোঁজ খবর নেন এবং সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানান।

শুক্রবার (২১ জুলাই) রাতে রাজধানীর পান্থপথের বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন চট্টগ্রামের জ্যেষ্ঠ সাংবাদিক একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদারকে দেখতে যান তিনি। এ সময় আজাদ তালুকদারের পাশে বেশকিছু সময় কাটান এবং তাঁর চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন মন্ত্রী। সাংবাদিক আজাদ তালুকদার বৃহস্পতিবার দুপুরে চিকিৎসা নিয়ে ভারত থেকে দেশে ফিরে আসেন। এরপর তথ্যমন্ত্রীর তত্ত্বাবধানে বর্তমানে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে অসুস্থ আজাদ তালুকদার ভারতের টাটা মেমোরিয়াল হসপিটালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। নিজ এলাকার সন্তান আজাদ তালুকদারের অসুস্থতার শুরু থেকেই নিয়মিত চিকিৎসার খোঁজখবর রাখেন চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসন থেকে নির্বাচিত সাংসদ ড. হাছান মাহমুদ।

সমাজ ও মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ আজাদ তালুকদারের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন খুব প্রয়োজন মন্তব্য করে এসময় তথ্যমন্ত্রী বলেন, যে কোনো প্রয়োজনে অতীতের মতো পাশে থাকবেন এবং তাঁর সুস্থতা কামনা করে সকলের দোয়া কামনা করেন। এসময় আজাদ তালুকদারের শয্যাপাশে তথ্যমন্ত্রীর সাথে দৈনিক কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla