1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ছাত্রীকে হেনস্তার দায়ে জড়িত চবিতে ২ জন স্থায়ী বহিষ্কার - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

ছাত্রীকে হেনস্তার দায়ে জড়িত চবিতে ২ জন স্থায়ী বহিষ্কার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৩১৫ বার পড়া হয়েছে

এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।শনিবার (২৩ জুলাই) সন্ধ্যায়  বিষয়টি নিশ্চিত করেন চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।

প্রক্টর জানান , ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় জড়িত আটক ৪ শিক্ষার্থীর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে। বাকি দুজনের বিষয়ে একই ব্যবস্থা নেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুপারিশ করবে কর্তৃপক্ষ। এর মধ্যে আরও একজনকে আটক করা হয়েছে। মোট আটক ৫ জন। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

বহিষ্কৃতরা হলেন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মো. আজিম এবং নৃ-বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী নুরুল আবছার বাবু।

শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া শনিবার (২৩ জুলাই) সাইফুল নামে আরও একজনকে আটক করেছে র‌্যাব-৭। এ নিয়ে ৫ জনকে আটক করা হয়েছে।

এর আগে গত ১৭ জুলাই রাতে ক্যাম্পাসে এক ছাত্রীকে হেনস্তার অভিযোগ ওঠে পাঁচ তরুণের বিরুদ্ধে। পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে কতৃপক্ষ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla