1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
দক্ষিণ এশিয়ায় মাধ্যমিক শিক্ষায় প্রথম বাংলাদেশ - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

দক্ষিণ এশিয়ায় মাধ্যমিক শিক্ষায় প্রথম বাংলাদেশ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৩৩২ বার পড়া হয়েছে
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে মাধ্যমিক পর্যায়ের (সেকেন্ডারি এডুকেশন লেভেল) শিক্ষার সমতুল্য দক্ষতাহীন ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণ-তরুণীর সংখ্যা সবচেয়ে কম বলে জানিয়েছে জাতিসংঘের এক সমীক্ষা।
জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ ও দ্য এডুকেশন কমিশনের এক সাম্প্রতিক সমীক্ষা থেকে এ তথ্য জানা গেছে। দ্য ওয়ার্ল্ড স্কিলস ক্লক হচ্ছে ইউনিসেফ, দ্য এডুকেশন কমিশন, জেনইউ এবং ওয়ার্ল্ড ডাটা ল্যাবের একটি সমন্বিত উদ্যোগ।
এটি একটি ইন্টারেকটিভ ওয়েব টুল, যার মাধ্যমে বৈশ্বিক শিক্ষা ও দক্ষতা সংকটের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যত পূর্বাভাষের ভিজ্যুয়াল রূপ পাওয়া যায়।
শুক্রবার ১৫ জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবসের প্রাক্কালে ইউনিসেফ ও দ্য এডুকেশন কমিশন এই ক্লক ও একটি নতুন প্রতিবেদন প্রকাশ করেছে।
মাধ্যমিক পর্যায়ের দক্ষতা বলতে বোঝায় প্রথাগত পড়তে জানা ও অংক জানার দক্ষতা, যেগুলো স্কুলে শেখানো হয়। ওয়ার্ল্ড স্কিলস ক্লকের দেওয়া তথ্য অনুসারে, ৫৮ শতাংশ বাংলাদেশি তরুণ-তরুণীর এ ধরনের দক্ষতা নেই।
ঐ প্রতিবেদন অনুসারে, আফগানিস্তানের ৯৩ দশমিক ৩ শতাংশ তরুণ-তরুণীর মাধ্যমিক পর্যায়ের শিক্ষার সমতুল্য দক্ষতা নেই। তালিকার পরবর্তী অবস্থানে ভুটান (৮৯ শতাংশ), পাকিস্তান (৮৪ দশমিক ৫ শতাংশ), নেপাল (৮১ দশমিক ৭ শতাংশ), ভারত (৭৩ শতাংশ) ও শ্রীলংকা (৬১ দশমিক ৫ শতাংশ)।
তবে এক দিক থেকে এগিয়ে থাকলেও, ১৫ থেকে ২৪ বছর বয়সী বাংলাদেশি তরুণ-তরুণীরা ডিজিটাল দক্ষতার দিক থেকে ভুটান, ভারত ও শ্রীলংকার থেকে পিছিয়ে আছে।
ডিজিটাল দক্ষতা বলতে বোঝানো হয়, প্রযুক্তি বুঝতে পারা ও এর ব্যবহার জানা। এটি পরিমাপ করার জন্য তরুণ-তরুণীরা কম্পিউটারের কিছু প্রাথমিক কাজ জানেন কি না, সেটা বিবেচনায় নেয়া হয়। এসব কাজের মধ্যে আছে ফাইল ও ফোল্ডার কপি এবং মুভ করা, একটি ডকুমেন্টের মধ্যে কপি ও পেস্ট টুল ব্যবহার করা, অ্যাটাচমেন্টসহ ইমেল পাঠানো এবং একটি কম্পিউটার থেকে অন্যান্য ডিভাইসে ফাইল আদান-প্রদান করা।
প্রতিবেদন মতে, বাংলাদেশের প্রায় ৮৫ শতাংশ তরুণ-তরুণীর ডিজিটাল দক্ষতা নেই।
দক্ষিণ এশিয়ায় এদিক দিয়ে কেবল আফগানিস্তান (৯৯ শতাংশ), নেপাল (৮৭ দশমিক ৪ শতাংশ) ও পাকিস্তান (৯০ দশমিক ২ শতাং) বাংলাদেশের থেকে পিছিয়ে আছে।
ইউনিসেফের শিক্ষা বিষয়ক পরিচালক রবার্ট জেনকিন্স বলেন, সমাজ ও অর্থনীতির উন্নয়নের পাশাপাশি প্রগতি ও সাফল্যের জন্য শিশু এবং তরুণ-তরুণীদের একটি অনুপ্রাণিত ও দক্ষ প্রজন্ম অত্যন্ত জরুরী। তা সত্ত্বেও বিশ্বজুড়ে শিক্ষা ব্যবস্থার ব্যর্থতার কারণে বেশিরভাগ শিশু ও তরুণ-তরুণী অশিক্ষিত, অনুপ্রেরণাহীন ও অদক্ষ অবস্থায় রয়েছে, যেটি অনুৎপাদনশীলতার মূল কারণ।
দ্য এডুকেশন কমিশনের নির্বাহী পরিচালক লিসবেট স্টিয়ার জানান, এই ক্লকটি সারা বিশ্বের তরুণ-তরুণীদের দক্ষতা অর্জনের হারের ওপর নজর রাখার ক্ষেত্রে এবং এই প্রজন্মকে ভবিষ্যত জীবনে উন্নতি করার জন্য যেকোনো জরুরি উদ্যোগ নেয়ার প্রয়োজন হলে তা দ্রুত বাস্তবায়ন করার ক্ষেত্রে সহায়ক হবে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla