1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রামে ফ্লাইওভারের পিলারে হঠাৎ আগুন - পূর্ব বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই, ঋণ আর নিষেধাজ্ঞায় দুশ্চিন্তায় জেলেরা বাউফলে ছাত্রদলের ৩ ইউনিয়নে নতুন টিম গঠন ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৫ ) মেয়র ডাঃ শাহাদাত হোসেন সমীপে বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ?

চট্টগ্রামে ফ্লাইওভারের পিলারে হঠাৎ আগুন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন জিইসি মোড় এলাকায় আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচের পিলারে থাকা ডেকোরেশন কার্পেটিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার বিকেল চারটার দিকে হোটেল জামানের পাশে ফ্লাইওভারের নিচের একটি পিলারে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় বিকেল ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিড়ি বা সিগারেটের আগুন থেকে ডেকোরেশন কার্পেটিংয়ে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে ফ্লাইওভারের পিলারে থাকা ডেকোরেশন কার্পেটিংয়ের আনুমানিক ১০ থেকে ১২ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া হবে।

জিইসি মোড় এলাকার ব্যবসায়ী খোরশেদ আলম বলেন, ফ্লাইওভারের পিলারে হঠাৎ আগুন লেগে যায়। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের লোক এসে আগুন নিয়ন্ত্রণ করে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla