1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রামে বিদেশি জাহাজ থেকে পড়ে বাংলাদেশি নিখোঁজ - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল

চট্টগ্রামে বিদেশি জাহাজ থেকে পড়ে বাংলাদেশি নিখোঁজ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে থাকা বিদেশি ‘এমভি ক্রিমসন গ্রেস’ জাহাজ থেকে থেকে পড়ে এক বাংলাদেশি নিখোঁজ হয়েছেন। রোববার (১৬ আগস্ট) সকালে বন্দরের আলফা অ্যাঙ্করোজে অবস্থান করা ওই জাহাজ থেকে পড়ে নিখোঁজ হন তিনি।

নিখোঁজ ব্যক্তির নাম ইয়াসিন (৫০)। তিনি জাহাজটিতে বাংলাদেশি স্টিভিডোর প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কর্মরত ছিলেন। বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাসের কাজ করে থাকে স্টিভিডোর প্রতিষ্ঠান।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম। তিনি জানান, সকাল ১১টা ৩৭ মিনিটের দিকে ইয়াসিন জাহাজ থেকে পানিতে পড়ে যান। তাকে উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ডকে অবহিত করা হয়েছে এবং সমুদ্রে থাকা জনযানগুলোকে নিয়মিত বেতার বার্তা দেয়া হচ্ছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla