1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
গাজীপুরে বিদেশি মদসহ ২ কারবারি গ্রেফতার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

গাজীপুরে বিদেশি মদসহ ২ কারবারি গ্রেফতার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে ১১ লাখ টাকা মূল্যমানের ২৭৭.৫ লিটার অবৈধ বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

আজ শনিবার (৮ আগস্ট) র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, শেরপুরের মৃত সিরাজ উদ্দিনের ছেলে মো. সুমন আহমেদ (২৮) ও একই জেলার ছমীর আলীর ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (২০)।

র‌্যাব কর্মকর্তা বলেন, শনিবার র‌্যাবের একটি অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, শেরপুর থেকে একটি মিনি কাভার্ডভ্যান যোগে বিপুল পরিমাণ মাদক গাজীপুরের দিকে আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ভবানীপুর বাজারে ময়মনসিংহ -ঢাকা মহাসড়কের স্থানীয় হুমায়ুনের দোকানের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্ট পরিচালনাকালীন সময় একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করলে তাদের গতিরোধ করে। পরে গাড়ি তল্লাশি করে ৪২৯ বোতলে রাখা ২৭৭.৫ লিটার অবৈধ বিদেশি মদ উদ্ধার ও ঘটনায় জড়িত মাদক ব্যবসায়ী সুমন আহমেদ ও মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। এছাড়া মাদক বহন কাজে ব্যবহৃত গাড়ি, দুটি মোবাইল ফোন এবং নগদ ২৯০০/- টাকা জব্দ করা হয়। আসামিদেরকে জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla