1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শ্বশুরবাড়িতে পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাই নিহত - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

শ্বশুরবাড়িতে পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাই নিহত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

বগুড়ার আদমদীঘিতে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে মাছ ধরার জন্য পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে আরও ৭ জন আহত হয়েছেন।

শনিবার (১ আগস্ট) সকালে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের হাউসপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের হরিণমারা গ্রামের লোকমান আলী মণ্ডলের ছেলে। তিনি দুপচাঁচিয়া পৌরসভায় কার্যসহকারী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ছুটি নিয়ে মিজানুর রহমান শ্বশুর রিয়াজুল ইসলামের বাড়িতে বেড়াতে যান। শনিবার সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে মাছ ধরার জন্য পানি সেচ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে উদ্ধার করতে গেলে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে আরও ৭ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান, মিজানুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাকে বাঁচাতে বাড়ির মূল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। তার দাবি, পুকুরে ব্যবহৃত বৈদ্যুতিক সংযোগটি মূল বিদ্যুতের খুঁটি থেকে অবৈধভাবে নেওয়া হয়েছিল।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় মিজানুর রহমানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla