1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সুনামগঞ্জের হাওরে নৌকাডুবি: একজনের মরদেহ উদ্ধার, দুই ভাইসহ নিখোঁজ ৩ - পূর্ব বাংলা
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমনের ১ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল মুরগির মাংস না কি ডিম, বেশি প্রোটিনের জন্য কোনটি খাবেন? আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২, প্রায় দুই লাখ মানুষ পানিবন্দি কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু সোনারগাঁয়ে ১ হাজার ৯৫৫ ইয়াবাসহ গ্রেপ্তার ২ শ্বশুরবাড়িতে পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাই নিহত ভাড়া ঘরে মিললো ইয়াবা, পিস্তল ও গুলি, যুবক গ্রেপ্তার সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য মার্কিন ভিসায় নতুন নিয়ম সুনামগঞ্জের হাওরে নৌকাডুবি: একজনের মরদেহ উদ্ধার, দুই ভাইসহ নিখোঁজ ৩

সুনামগঞ্জের হাওরে নৌকাডুবি: একজনের মরদেহ উদ্ধার, দুই ভাইসহ নিখোঁজ ৩

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের  জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একই পরিবারের দুই ভাইসহ অন্তত তিনজন নিখোঁজের খবর পাওয়া গেছে।

শনিবার (১ আগস্ট) একটি সনাতন ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ভোর রাতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জগন্নাথপুর পৌরশহরের পূর্ব ভবানীপুর এলাকার ৯ জন মিলে একটি ছোট নৌকায় মইয়ার হাওরের দক্ষিণ এলাকায় তাদের সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে যান। অনুষ্ঠান শেষে ভোর রাতে তারা নৌকা করে বাড়ি ফেরার পথে হাওরে নৌকাটি ডুবে যায়।  এতে পাঁচজন সাঁতার কেটে পাড়ে উঠতে সক্ষম হলেও দুইভাইসহ চারজন নিখোঁজ হন।

ভোরে ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। সকাল সাড়ে ১১ টায় নিখোঁজ চারজনের মধ্যে অরুন দেবনাথ (৫০) নামে একজনের মরদেহ হাওর থেকে উদ্ধার করা হয়।

তাছাড়া নিখোঁজ রয়েছেন, পৌর সভার পূর্বভবানীপুর এলাকার অধীর দেবনাথ (৪৫), হেমেন্দ্র দেবনাথ (৪৮), সতিন্দ্র দেবনাথ (৬৮)।

ইউএনও মো. ইসলাম উদ্দিন জানান, হাওরের পরিধি ব্যাপক হওয়ার স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের টিম। প্রয়োজনে ফায়ার সার্ভিসের ইউনিট বাড়ানো হবে।

জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, উদ্ধার কাজ চলছে। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছ। তা স্বজনদের কাজে হস্তান্তর করা আলোচনা সাপেক্ষে জানানো হবে। এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla