1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কক্সবাজারে পাহাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার - পূর্ব বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
টেকনাফে ৪২ কোটি টাকা মূল্যের ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ নয় মাসে এসআরবি-৭’র ৯৪৪ অভিযান: গ্রেপ্তার ১,০৬৭ বান্দরবানে ওএসডি হওয়া সিভিল সার্জনের পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন বান্দরবানে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ সিএমপির ৩ থানার ওসির রদবদল ব্যস্ততার মাঝেও সেবা দিতে গণশুনানিতে ছুটে এলেন মানবিক ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সদরঘাটে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চট্টগ্রাম ওয়াসা চেয়ারম্যানের আনুষ্ঠা‌নিক দা‌য়িত্ব গ্রহন করায় সি‌ডিএ সি‌বিএ’র অ‌ভিনন্দন ও শু‌ভেচ্ছা স্ট্যান্ডার্ড এশিয়াটিক ওয়েল কোম্পানী লিমিটেড’র ডিজিএম মোরশেদ হোসাইন আজাদ বিরুদ্ধে অভিযোগের পাহাড় চুয়েটে অচল অবস্থার অবসানে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ দাবি-ক্যাব

কক্সবাজারে পাহাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের উখিয়া সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে মোহাম্মদ ইউনুস (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টার দিকে খুনিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শেষ প্রান্তে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের বড়বিল এলাকার সীমান্তসংলগ্ন পাহাড়ে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

ঘটনাস্থলটি রামু-উখিয়া ও নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকা।

নিহত মোহাম্মদ ইউনুস উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিল গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মির আহমদের ছেলে।

খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla