1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও - পূর্ব বাংলা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিএমপির ৩ থানার ওসির রদবদল ব্যস্ততার মাঝেও সেবা দিতে গণশুনানিতে ছুটে এলেন মানবিক ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সদরঘাটে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চট্টগ্রাম ওয়াসা চেয়ারম্যানের আনুষ্ঠা‌নিক দা‌য়িত্ব গ্রহন করায় সি‌ডিএ সি‌বিএ’র অ‌ভিনন্দন ও শু‌ভেচ্ছা স্ট্যান্ডার্ড এশিয়াটিক ওয়েল কোম্পানী লিমিটেড’র ডিজিএম মোরশেদ হোসাইন আজাদ বিরুদ্ধে অভিযোগের পাহাড় চুয়েটে অচল অবস্থার অবসানে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ দাবি-ক্যাব নিউ মার্কেট থেকে কোতোয়ালি ফুটপাতের হকার উচ্ছেদ: নিয়ম ভাঙলে কঠোর আইন প্রয়োগ চউক চেয়ারম্যানের সতর্ক বার্তা দুমকিতে শিশু অপহরণের ৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেপ্তার প্রবাসী থানচি রেঞ্জে বনদস্যুদের দৌরাত্ম্যের অভিযোগ  এশিয়ান হাইওয়ে সড়কে ভয়াবহ ফাটল, দেবে গেছে সড়ক , যানচলাচলে ভোগান্তি

বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার পর উপজেলার উলিপুর পৌরসভার বলদিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- বলদিপাড়া গ্রামের আবু সাইয়েদ (৬৮) ও তার স্ত্রী রা‌বেয়া বেগম (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরের পর স্বামী আবু সাইয়েদ নিজ বাড়িতে বৈদ্যুতিক বোর্ডের একটি সুইচে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তিনি চিৎকার দিয়ে উঠলে তাকে উদ্ধার করতে এগিয়ে যান তার স্ত্রী রা‌বেয়া বেগম। স্বামীকে ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনেই ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। খবর পেয়ে তা‌দের মরদেহ উদ্ধার ক‌রে পু‌লিশ।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইব‌নে সি‌দ্দিক ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। প্রাথ‌মিক সুরতহাল শে‌ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla