1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ব্রাহ্মণবাড়িয়ায় উত্তরা ব্যাংকের কর্মকর্তাকে কুপিয়ে হত্যা - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সদরঘাটে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চট্টগ্রাম ওয়াসা চেয়ারম্যানের আনুষ্ঠা‌নিক দা‌য়িত্ব গ্রহন করায় সি‌ডিএ সি‌বিএ’র অ‌ভিনন্দন ও শু‌ভেচ্ছা স্ট্যান্ডার্ড এশিয়াটিক ওয়েল কোম্পানী লিমিটেড’র ডিজিএম মোরশেদ হোসাইন আজাদ বিরুদ্ধে অভিযোগের পাহাড় চুয়েটে অচল অবস্থার অবসানে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ দাবি-ক্যাব নিউ মার্কেট থেকে কোতোয়ালি ফুটপাতের হকার উচ্ছেদ: নিয়ম ভাঙলে কঠোর আইন প্রয়োগ চউক চেয়ারম্যানের সতর্ক বার্তা দুমকিতে শিশু অপহরণের ৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেপ্তার প্রবাসী থানচি রেঞ্জে বনদস্যুদের দৌরাত্ম্যের অভিযোগ  এশিয়ান হাইওয়ে সড়কে ভয়াবহ ফাটল, দেবে গেছে সড়ক , যানচলাচলে ভোগান্তি সিলিমপুরে আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের আহ্বান সিডিএ সিলিমপুর আবাসিক এলাকা কল্যাণ সমিতির নির্মিত সড়ক উদ্বোধন চট্টগ্রাম পাসপোর্ট অফিসে ‘কন্ট্রাক্টে’ পাসপোর্টের অভিযোগ, এ ব্যাপারে কী বললেন পরিচালক মোঃ আবু সাইদ ?

ব্রাহ্মণবাড়িয়ায় উত্তরা ব্যাংকের কর্মকর্তাকে কুপিয়ে হত্যা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় উত্তরা ব্যাংকের এক কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান বলেন, সোমবার রাতে উপজেলার গোপীনাথপুর বাজারে ওই ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে জখম করা হয়। মঙ্গলবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা গেছেন।

নিহত আরিফুল ইসলাম (৪৫) উত্তরা ব্যাংকের গোপিনাথপুর ইউনিয়ন শাখার প্রিন্সিপাল অফিসার ছিলেন। তার গ্রামের বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পিংলু গ্রামে।

পুলিশ জানায়, ব্যাংক কর্মকর্তা আরিফুল ও আলী হোসেন (৪৮) গোপীনাথপুরে একই বাড়িতে বসবাস করতেন। আলী হোসেন উত্তরা ব্যাংক থেকে সাত-আট লাখ টাকা ঋণ নিয়েছেন। এ নিয়ে তাদের মধ্যে পূর্ববিরোধ থাকতে পারে।

রাতে আরিফুলকে কুপিয়ে জখম করার পর আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান বলেন, ঘটনার পর থেকে আলী হোসেন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। তার সঙ্গে ব্যাংক কর্মকর্তার বিরোধের বিষয়টি সামনে রেখে তদন্ত কাজ চলছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla