1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পটিয়ায় ট্রাক থেকে চুরির সময় চোরাইমাল ও সিএনজিসহ ১ আটক - পূর্ব বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

পটিয়ায় ট্রাক থেকে চুরির সময় চোরাইমাল ও সিএনজিসহ ১ আটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

চলন্ত ট্রাকের ত্রিপল কেটে মালামাল চুরির সময় হাতেনাতে এক চোরকে গ্রেপ্তার করেছে পটিয়া হাইওয়ে পুলিশ। আজ সোমবার (২৯ জুন) ভোর ৪টা ১০ মিনিটের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া হাইওয়ে থানার মনসা বাদামতল এলাকা থেকে এই চোরকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম রাসেল মিয়া (৩২)। সে পটিয়া থানার বারিগ্রাম এলাকার জিন্না মিয়ার ছেলে বলে জানা গেছে। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি অন-টেস্ট (On-Test) সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেলের অপর দুই সহযোগী দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ভোররাতে মনসা বাদামতল এলাকায় পটিয়া হাইওয়ে পুলিশের একটি দল নিয়মিত টহলে ছিল। এ সময় কক্সবাজারগামী একটি মালবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ট ২০-৯৬৩৮) পেছনে একটি অন-টেস্ট সিএনজি অটোরিকশা নিয়ে তিন চোর অবস্থান নেয়। তারা ট্রাকের পেছনের ত্রিপল কেটে মালামাল চুরি করার চেষ্টা চালাচ্ছিল। বিষয়টি টহল পুলিশের নজরে এলে তারা ধাওয়া করে সিএনজিসহ রাসেল মিয়াকে হাতেনাতে গ্রেপ্তার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার অপর দুই সহযোগী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পটিয়া হাইওয়ে থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জব্দকৃত সিএনজি ও চুরির আলামতসহ পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে পটিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক অপর দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে পটিয়া হাইওয়ে পুলিশ সূত্রে নিশ্চিত করেছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla