1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
১৬ ঘণ্টা পর চট্টগ্রামের সমুদ্রে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার - পূর্ব বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
টেকনাফে ৪২ কোটি টাকা মূল্যের ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ নয় মাসে এসআরবি-৭’র ৯৪৪ অভিযান: গ্রেপ্তার ১,০৬৭ বান্দরবানে ওএসডি হওয়া সিভিল সার্জনের পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন বান্দরবানে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ সিএমপির ৩ থানার ওসির রদবদল ব্যস্ততার মাঝেও সেবা দিতে গণশুনানিতে ছুটে এলেন মানবিক ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সদরঘাটে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চট্টগ্রাম ওয়াসা চেয়ারম্যানের আনুষ্ঠা‌নিক দা‌য়িত্ব গ্রহন করায় সি‌ডিএ সি‌বিএ’র অ‌ভিনন্দন ও শু‌ভেচ্ছা স্ট্যান্ডার্ড এশিয়াটিক ওয়েল কোম্পানী লিমিটেড’র ডিজিএম মোরশেদ হোসাইন আজাদ বিরুদ্ধে অভিযোগের পাহাড় চুয়েটে অচল অবস্থার অবসানে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ দাবি-ক্যাব

১৬ ঘণ্টা পর চট্টগ্রামের সমুদ্রে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্রসৈকতে জোয়ারের পানিতে ভেসে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। ১৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনীর উদ্ধারকারী দল তার লাশটি উদ্ধার করে।

নিহত পর্যটকের নাম মোহাম্মদ রিফাত হোসেন (১৬)। সে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার মোহাম্মদ খায়রুল শেখের পুত্র ও গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

জানা গেছে, শনিবার বিকাল ৫টার দিকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে রিফাতসহ ৫ বন্ধু সাগরে নেমে পড়ে। এরপর ঢেউয়ের ধাক্কায় নিখোঁজ হয় সে। তারা কুমিল্লা জেলার দাউদকান্দি থেকে এসেছিল। আসা পাঁচজন তরুণ গুলিয়াখালী সমুদ্রসৈকতে গোসলে নেমে পড়েন। এ সময়ে বড় একটি ঢেউ এসে তাদের ওপর আছড়ে পড়ে। এতে পাঁচ তরুণ ঢেউয়ে তলিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা চারজনকে জীবিত উদ্ধার করেন। তবে রিফাত নিখোঁজ ছিলেন। শনিবার রাত ৯টা পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও রিফাতকে উদ্ধার করতে পারেনি। পরে সাময়িকভাবে উদ্ধার অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. বেলাল হোসেন জানান, রোববার সকালে থেকে তারা আবার উদ্ধারকাজ শুরু করেন। তাদের সঙ্গে নৌবাহিনী ও কোস্টগার্ডের উদ্ধারকারী দলের সদস্যরাও যোগ দেয়। পরে তারা ঘটনাস্থলের কিছু দূরে দক্ষিণ পাশ থেকে রিফাতের লাশ উদ্ধার করেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla