1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রাম মেডিকেলে দালাল ধরে পুলিশে দিলেন ইন্টার্ন ডাক্তাররা - পূর্ব বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
টেকনাফে ৪২ কোটি টাকা মূল্যের ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ নয় মাসে এসআরবি-৭’র ৯৪৪ অভিযান: গ্রেপ্তার ১,০৬৭ বান্দরবানে ওএসডি হওয়া সিভিল সার্জনের পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন বান্দরবানে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ সিএমপির ৩ থানার ওসির রদবদল ব্যস্ততার মাঝেও সেবা দিতে গণশুনানিতে ছুটে এলেন মানবিক ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সদরঘাটে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চট্টগ্রাম ওয়াসা চেয়ারম্যানের আনুষ্ঠা‌নিক দা‌য়িত্ব গ্রহন করায় সি‌ডিএ সি‌বিএ’র অ‌ভিনন্দন ও শু‌ভেচ্ছা স্ট্যান্ডার্ড এশিয়াটিক ওয়েল কোম্পানী লিমিটেড’র ডিজিএম মোরশেদ হোসাইন আজাদ বিরুদ্ধে অভিযোগের পাহাড় চুয়েটে অচল অবস্থার অবসানে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ দাবি-ক্যাব

চট্টগ্রাম মেডিকেলে দালাল ধরে পুলিশে দিলেন ইন্টার্ন ডাক্তাররা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে থামছে না দালালদের দৌরাত্ম্য। এবার ১৪ নম্বর ওয়ার্ড থেকে এক দালালকে ধরে পুলিশে দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।

আটক দালালের নাম শাহাদাত হোসেন সেতু (২৮)। তিনি ইউনিকেয়ার হেলথ সেন্টারে কর্মরত।

শনিবার (২৩ মে) ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের (আইডিএ) সভাপতি সাকিব হোসেন।

সাকিব হোসেন বলেন, ১৪ নম্বর ওয়ার্ড থেকে জোর করে শনিবার সকালে এক রোগীকে শাহাদাত হোসেন ইউনিকেয়ার হেলথ সেন্টারে নিয়ে যাচ্ছিলেন শাহাদাত। সেখানে অতিরিক্ত দামে টেস্ট করাতে নিতে প্ররোচিত করছিলেন তিনি। কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকরা বিষয়টি টের পেয়ে তাকে আটক করেন।

পরে আটক শাহাদাতকে পুলিশের হাতে তুলে দেন ডাক্তাররা।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla