1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পিকআপের ধাক্কায় প্রাণ গেলো স্কুলছাত্রের - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সদরঘাটে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চট্টগ্রাম ওয়াসা চেয়ারম্যানের আনুষ্ঠা‌নিক দা‌য়িত্ব গ্রহন করায় সি‌ডিএ সি‌বিএ’র অ‌ভিনন্দন ও শু‌ভেচ্ছা স্ট্যান্ডার্ড এশিয়াটিক ওয়েল কোম্পানী লিমিটেড’র ডিজিএম মোরশেদ হোসাইন আজাদ বিরুদ্ধে অভিযোগের পাহাড় চুয়েটে অচল অবস্থার অবসানে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ দাবি-ক্যাব নিউ মার্কেট থেকে কোতোয়ালি ফুটপাতের হকার উচ্ছেদ: নিয়ম ভাঙলে কঠোর আইন প্রয়োগ চউক চেয়ারম্যানের সতর্ক বার্তা দুমকিতে শিশু অপহরণের ৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেপ্তার প্রবাসী থানচি রেঞ্জে বনদস্যুদের দৌরাত্ম্যের অভিযোগ  এশিয়ান হাইওয়ে সড়কে ভয়াবহ ফাটল, দেবে গেছে সড়ক , যানচলাচলে ভোগান্তি সিলিমপুরে আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের আহ্বান সিডিএ সিলিমপুর আবাসিক এলাকা কল্যাণ সমিতির নির্মিত সড়ক উদ্বোধন চট্টগ্রাম পাসপোর্ট অফিসে ‘কন্ট্রাক্টে’ পাসপোর্টের অভিযোগ, এ ব্যাপারে কী বললেন পরিচালক মোঃ আবু সাইদ ?

পিকআপের ধাক্কায় প্রাণ গেলো স্কুলছাত্রের

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের কর্ণফুলীতে মাছবাহী পিকআপের ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে কোচিং শেষে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল।

শুক্রবার (২২ মে) সকাল ৯টায় উপজেলার বড়উঠান ইউনিয়নের মিয়ারহাট-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রের নাম সাদিকুজ্জামান (১৩)। সে বড় উঠান এলাকার মৌলভীবাড়ির মৃত জালাল উদ্দীনের ছেলে এবং বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, কোচিং শেষে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল সাদিকুজ্জামান। এ সময় একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। একইসঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়।

এতে ঘটনাস্থলেই সাদিকুজ্জামানের মৃত্যু হয়। পরে কর্ণফুলী থানা পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী শাকিল শাহ জানান, বড় উঠান রাস্তার মাথায় উল্টো পথে দ্রুতগতিতে আসা একটি মাছবাহী পিকআপের ধাক্কায় এক সাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, পিকআপের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla