1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কুষ্টিয়ায় নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

কুষ্টিয়ায় নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার মিরপুরে হাতে বিয়ের মেহেদীর রঙ না উঠতেই মিনজু খাতুন (২০) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের সোন্দহ গ্রামের নিজ শয়নকক্ষ থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করে মিরপুর থানা পুলিশ।

 

নিহত মিনজু খাতুন ওই এলাকার নজর আলীর স্ত্রী।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত দশদিন আগে ফরিদপুরের বিশু মন্ডলের মেয়ের সাথে বিয়ে হয় কুষ্টিয়ার মিরপুর উপজেলার সোন্দহ এলাকার খলিলুর রহমানের ছেলে নজর আলীর।

 

বিয়ের পর নববধূকে নিয়ে নজর আলী তার শশুর বাড়িতে ছিলেন। রোববার (১৯ এপ্রিল) মিনজু খাতুন, তার মা নেবুজান খাতুনসহ নজর আলীর বাড়িতে আসনি।

 

মেয়েকে শশুরবাড়ি রেখে মিনজু খাতুনের মা নেবুজান খাতুন পাশের বাড়িতে বেড়াতে গেলে ফিরে এসে দেখেন মেয়ে গলাই ওড়নার সাথে ঘরে ঝুলছে।

পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে।

 

স্থানীয় সোন্দহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে কেনো আত্মহত্যা করেছেন এ বিষয়ে কিছু জানা যায়নি। ময়না তদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla