1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পঞ্চগড়ে ডাকাতদলের ১০ সদস্য আটক - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

পঞ্চগড়ে ডাকাতদলের ১০ সদস্য আটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্যকে আটক করেছে থানা পুলিশ ও ডিবি পুলিশ। একই সময় লুকিয়ে রাখা বেশ কিছু দেশীয় অস্ত্র ও একটি মাইক্রোবাস আটক করে জব্দ করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ও ডিবি পুলিশ বিশেষ যৌথ অভিযানে তাদের আটকের পর দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করে। তবে তদন্ত চলমান থাকায় আটককৃতদের নাম জানা যায় নি। 

পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাত চক্রটি অন্য জেলা থেকে ডাকাতির উদ্দেশ্যে পঞ্চগড়ে মাইক্রোবাসে আসে| গোপন সংবাদের ভিত্তিতে রাত থেকে পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযানের পাশাপাশি চেকপোষ্ট বসায়| অভিযানে প্রথমে ২জনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে থেকে মাইক্রোবাস সহ আটক করা হয়| পরে তাদের দেয়া তথ্য মতে বাকি ৮জনকে সাতমেরা ইউনিয়ন থেকে আটক করা হয়| একই সাথে ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

এ বিষয়ে পঞ্চগড় পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে মালামালগুলো জব্দ করা হয়। এই ডাকাত চক্রের সঙ্গে কারা কারা জড়িত, তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে এবং কোন কোন জায়গায় ডাকাতি করছে সেটা তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় অভিযানের পাশাপাশি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি। 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla