1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সাংবাদিকদের দক্ষতা বাড়াতে আহ্বান এমপি সাঈদ আল নোমানের - পূর্ব বাংলা
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে ছাত্রদল নেতা ছবুর নিয়োগ প্রক্রিয়ায় সর্বোচ্চ সতর্কতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান ২৭ তম রাফি স্মৃতি আর্ট কম্পিটিশনে মেয়র ডা. শাহাদাত হোসেন শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে শিল্পচর্চার কোনো বিকল্প নেই আমার দেখা সিন্দুরমতি দীঘি আজ বরেণ্য রাজনীতিবিদ ও সমাজসেবক নুরুল আবছার চৌধুরীর ৩২তম মৃত্যুবার্ষিকী হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা বাঁশখালীতে এনজিও ব্যুরো প্রধান ড. জাকারিয়া চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনে কাজ করা হচ্ছে মৌলানা হাবীব উল্লাহ (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে বন্যাদুর্গত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ বাণীগ্রামে লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব উৎসব উদযাপন পরিষদ গঠিত  চট্টগ্রামে বাজার তদারকিতে ১ কোটি ৩০ লাখ টাকা জরিমানা আদায়, অভিযোগ নিষ্পত্তির হার ৯৭ শতাংশ এআই সুবিধাসহ এক্স৭ডি স্মার্টফোন নিয়ে আসছে অনার,  বুকিং ৪ অক্টোবর থেকে

সাংবাদিকদের দক্ষতা বাড়াতে আহ্বান এমপি সাঈদ আল নোমানের

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, সাংবাদিকতা একটি বিশেষজ্ঞতার পেশা। এই পেশাকে আরও শক্তিশালী ও সম্মানজনক করতে হলে মেধা ও পেশাদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, “কে কোন দল করে বা আগে কে কী করত—এসব বিষয় বড় নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সাংবাদিকতার মান উন্নয়ন। যদি আমরা পেশাদারিত্বকে প্রাধান্য দিই এবং মেধাকে মূল্যায়ন করি, তাহলে সাংবাদিকতার ক্ষেত্র আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে।”

মঙ্গলবার (১০ মার্চ) চট্টগ্রাম নগরীর জিইসি মোড়স্থ একটি রেস্টুরেন্টে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম আয়োজিত ইফতার মাহফিল ও নবযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাঈদ আল নোমান বলেন, বর্তমান সরকার গণমাধ্যমকর্মীদের অধিকার ও কল্যাণের বিষয়ে গুরুত্ব দিচ্ছে। সাংবাদিকদের বেতন-ভাতা ও ওয়েজ বোর্ড বাস্তবায়নসহ বিভিন্ন বিষয় নিয়েও সরকার ইতিবাচকভাবে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, “আমি বিশ্বাস করি মেধার চেয়ে বড় কিছু নেই। মেধাই একটি প্রতিষ্ঠানকে এগিয়ে নেয়। তাই সাংবাদিক সংগঠনগুলোকেও এমনভাবে কাজ করতে হবে, যেখানে যোগ্যতা ও দক্ষতা মূল্যায়ন পাবে।” নবগঠিত মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, নতুন সংগঠনগুলো যদি সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কাজ করে, তাহলে পুরো গণমাধ্যম অঙ্গন উপকৃত হবে।

মাল্টিমিডিয়া রিপোর্টার্স এসোসিয়েশন, চট্টগ্রাম এর সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক সুরাত মঞ্জুর ও এম আর মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন , চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালের পরিচালক ডা. আবু নাছের, চট্টগ্রাম মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহেদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহনেওয়াজ, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী মনছুর, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ, চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার সম্পাদক ফারুক আবদুল্লাহ,চট্টগ্রাম প্রতিদিনের প্রকাশক আয়ন শর্মা, চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্কের আহ্বায়ক ও এখন টিভি ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ, সিইউজের টিভি ইউনিটের প্রধান তৌহিদুল ইসলাম, চ্যানেল ওয়ান এর ব্যুরো প্রধান শাহ নেওয়াজ লিটন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মুস্তাফিজুর রহমান, চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আরো বক্তব্য রাখেন রিয়াজউদ্দিন বাজার তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক , জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়ক মীর শোয়েব, জুলাই ঐক্যের চট্টগ্রামের প্রধান সমন্বয়ক আবরার হাসান রিয়াদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের মুখ্যপাত্র ফাতেমা খানম লিজা প্রমূখ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla