1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাঙ্গুনিয়ায় উচ্ছেদ অভিযান আহত ২ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

রাঙ্গুনিয়ায় উচ্ছেদ অভিযান আহত ২

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

আজ মঙ্গলবার চট্টগ্রাম দ‌ক্ষিন বন বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানার নি‌র্দেশে এবং সহকারি বন সংরক্ষক(সদর) মোহাম্মদ দেলওয়ার হোসেনের নেতৃ‌ত্বে খুরু‌শিয়া রেঞ্জের রেঞ্জকর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান ও পোমরাস্থ বনরেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ রিয়াদুর রহমান ভুঁইয়া এবং রাঙ্গু‌নিয়া, প‌টিয়া ও শহর রে‌ঞ্জের সকল রেঞ্জ কর্মকর্তা, বিট কর্মকর্তা ও সকল স্টা‌ফের সহ‌যোগিতায় রাঙ্গুনিয়া উপজেলার খুরু‌শিয়া রে‌ঞ্জের আওতাধীন খুরু‌শিয়া ‌বি‌টের ভোলার টিলা নামক এলাকায় অবৈধ ঘর বাড়ি উচ্ছেদ অ‌ভিযান পরিচালনা করা হয়েছে। এ বন বিভাগের সংর‌ক্ষিত এলাকায় এ অভিযানে অ‌বৈধভা‌বে নি‌র্মিত দু‌টি ঘর উ‌চ্ছেদ করা হয়। উ‌চ্ছেদকালীন জবর দখলকারীর হামলায় দুইজন বনকর্মী আহত হয়েছে।
এদিকে রাঙ্গুনিয়া পোমরা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ রিয়াদুর রহমান ভুঁইয়া এ প্রতিবেদককে জানায়, এ উচ্ছেদ অভিযান চলাকালে বনকর্মকর্তাগনের ওপর হামলাকারী দুইজন‌কে হাতে নাতে ধৃত করা হয়েছে। তাছাড়া গুরুতর আহত দুই বনকর্মকর্তাকে রাঙ্গুনিয়া উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অপরদিকে পোমরা বন বিটের ডেপুটি রেঞ্জার খন্দকার মাহাববুর রহমান জানায়, আহত বন কর্মকর্তাগন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে রাঙ্গুনিয়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ধীন রয়েছেন। ধৃত দুই আসামি কে আদাল‌তে সোপর্দ করা হয়, তা‌দের বিরু‌দ্ধে বন মামলা সহ জি.আর, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা এ প্রতিবেদককে জানায়, এ বন বিভাগের সকল রেঞ্জের আওতাধীন পাহাড় টিলায় অবৈধ ভাবে নির্মিত ও স্থাপিত ঘর বাড়ি উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla