1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মৌলভীবাজারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

মৌলভীবাজারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে মো. আক্কাছ মিয়া (২২) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

সোমবার সকালে তার বাড়ির পাশের ধলাই নদীর পাড়ে গাছের সঙ্গে চাদরে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মৃত আক্কাছ মিয়া উপজেলার রামপাশা গ্রামের মো. আবাছ মিয়ার বড় ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সকালে আক্কাছের ছোট ভাই হাসান তাকে খুঁজতে গিয়ে নদীর পাড়ে তার ব্যবহৃত বাইসাইকেল দেখতে পায়। পরে আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে গাছে ঝুলন্ত আক্কাছের লাশ দেখতে পায়। তার দুই পা মাটিতে লেগে ছিল, যা এলাকাবাসীর মধ্যে সন্দেহ সৃষ্টি করেছে।

জানা গেছে, নিহত আক্কাছ রঙমিস্ত্রি কাজ করতেন। রবিবার রাত ৯টায় ভানুগাছ বাজার থেকে বাড়ির উদ্দেশে রওনা দেওয়ার আগে তিনি বাবার কাছ থেকে ৫০ টাকা নেন। রাত ১০টায় বড় চাচা মো. নওশাদ মিয়া তাকে সফাত আলী সিনিয়র মাদ্রাসার কাছে দেখতে পান। এরপর বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

বিষয়টি জানাজানি হলে প্রতিবেশী মো. শওকত সকালে ৯৯৯–এ ফোন দেন। পরে পুলিশ এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ থানায় নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে পুলিশ জানায়, ৯৯৯–এ ফোন পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশের সুরতহাল লিপিবদ্ধ করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla