1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বিএসটিআই ও  চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন অপরাধে মামলা ও জরিমানা   - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বিএসটিআই ও  চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন অপরাধে মামলা ও জরিমানা  

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

নগরীর চৌমুহনী, আগ্রাবাদ এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় অফিস’র সমন্বয়ে  ২৬ আগষ্ট  ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

জানা গেছে, বেনামী পানি উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসটিআই লাইসেন্স গ্রহণ ব্যতীত পানি প্রক্রিয়াজাত ও বাজারজাত করায় বিএসটিআই আইন, ২০১৮ এর ৩১/৩১ ধারা অনুযায়ী ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়। সে সাথে অবিলম্বে বিএসটিআই হতে সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের নিমিত্তে আবেদন করার নির্দেশ প্রদান করা হয়।

অন্য এক অভিযানে  ম্যাক্স ফুড, পানওয়ালাপাড়া, চৌমুহনী নামীয় বেকারী সিএম লাইসেন্স ও মোড়কজাতকরণ সনদ ব্যাতীত বেকারী পণ্য প্রস্তুত, মোড়কজাত এবং বাজারজাত করায় “বিএসটিআই আইন, ২০১৮” এবং “ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮” অনুযায়ী যথাক্রমে ২৫,০০০/- ও ১৫,০০০/- জরিমানা করা হয়। সে সাথে অবিলম্বে বিএসটিআই হতে সিএম লাইসেন্স, মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ও কারখানার উৎপাদন পরিবেশ উন্নত করার নির্দেশ প্রদান করা হয়।

এই মোবাইল কোর্ট  জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম -এর নেতৃত্বে পরিচালিত হয়।

মোবাইল কোর্টে বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রাম-এর কর্মকর্তা প্রকৌশলী মো: মাহফুজুর রহমান, ফিল্ড অফিসার (সিএম), প্রকৌশলী মোঃ রাশেদ, পরীক্ষক (মেট্রোলজি) ও  সাঈদ আহমেদ তালুকদার ও পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla