1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মেডিকেলে ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি, ডেন্টালে ২৮ ফেব্রুয়ারি - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

মেডিকেলে ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি, ডেন্টালে ২৮ ফেব্রুয়ারি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২৪৬ বার পড়া হয়েছে

সারাদেশের সরকারি–বেসরকারি মেডিকেল কলেজে ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা হবে আগামী ১৭ জানুয়ারি; আর ২৮ ফেব্রুয়ারি হবে ডেন্টালে ভর্তির বিডিএস পরীক্ষা।

১০ নভেম্বর রোববার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভায় এ তারিখ চূড়ান্ত করা হয়েছে বলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মোহাম্মদ মহিউদ্দিন মাতুব্বর জানিয়েছেন।

তিনি বলেন,  মন্ত্রণালয়ে বিএমডিসিসহ সব স্টেকহোল্ডারদের সঙ্গে মিটিং হয়েছে। সেখানে এমবিবিএস এবং বিডিএসের পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে।

বাংলাদেশে সরকারি ৩৮টি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৫ হাজার ৩৮০টি। এর মধ্যে নারায়ণগঞ্জ মেডিকেল কলেজে এখনও শিক্ষা কার্যক্রম শুরু হয়নি। বেসরকারি ৬৭টি মেডিকেল কলেজে ৬ হাজার ২৯৩টি আসন রয়েছে। আর দেশের তিনটি সরকারি ডেন্টাল মেডিকেল কলেজ এবং আটটি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট মিলিয়ে ৫৪৫টি আসন। বেসরকারি ১২টি ডেন্টাল কলেজে ৯৪৫টি এবং ১৬টি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসনে শিক্ষার্থী ভর্তি হতে পারে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla