1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ডিএফপিতে সম্পাদক-প্রকাশকদের সাথে মতবিনিময় করবেন তথ্য উপদেষ্টা - পূর্ব বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বোয়ালখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি ময়মনসিংহে পিকআপ-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের চট্টগ্রামে বাস-লেগুনার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪ রাঙামাটিতে বজ্রপাতে ঘুমন্ত শিশুর মৃত্যু, আহত পরিবারের আরও ৫ সদস্য চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদে প্রধান ঈদ জামাত সকাল ৭টায় ছুটিতেও বন্দরে তিন টাস্কফোর্স, কাস্টমসে ১০ টিম ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান স্তির আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৩ ইউনিট, দুর্ঘটনাস্থলে পানির সংকট ১৬ ঘণ্টা পর চট্টগ্রামের সমুদ্রে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার আল্লাহর সন্তুষ্টি অর্জনই ঈদ-উল-আজহা

ডিএফপিতে সম্পাদক-প্রকাশকদের সাথে মতবিনিময় করবেন তথ্য উপদেষ্টা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) এর নিবন্ধন শাখা এবং বিজ্ঞাপন ও নিরীক্ষা শাখা সংবাদপত্রের মিডিয়া তালিকাভূক্তি ও হালনাগাদকরণ, নামের ছাড়পত্র প্রদান, নিয়মিত প্রকাশনা মনিটরিং, পরিদর্শন ও নিরীক্ষা করে প্রচার সংখ্যা ও বিজ্ঞাপনের মূল্যহার নির্ধারণ, ক্রোড়পত্র ও বিজ্ঞাপন বিতরণ এবং বিল পরিশোধ, সংবাদপত্র ও গণমাধ্যম বিষয়ক আইন, বিধির প্রতিপালন ও হালনাগাদকরণ, ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়ন, সংবাদপত্র ও গণমাধ্যম বিষয়ক আইন, বিধির প্রতিপালন ও হালনাগাদকরণ, ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়ন, সংবাদপত্রের স্বার্থ সংশ্লিষ্ট মামলা পরিচালনা ও আইনগত মতামত প্রদান করে থাকে।

জাতীয়ভাবে পরিবর্তিত প্রেক্ষাপটে রাষ্ট্র সংস্কার ও শুদ্ধাচারের অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংবাদপত্র শিল্পের বিদ্যমান সমস্যা সমাধান এবং এক্ষেত্রে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) এর ভূমিকা আরো যুগোপযোগী ও আধুনিক করার লক্ষ্যে  ২৩ সেপ্টেম্বর, বিকেল ৩টায় ডিএফপি’র তথ্য ভবন সম্মেলন কক্ষে (কক্ষ নং-২১১) সংবাদপত্রের প্রকাশক, সম্পাদক, নির্বাহী সম্পাদকসহ অন্যান্য অংশীজনের সাথে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম মত বিনিময় সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নজরুল ইসলাম সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) এর মহাপরিচালক সভায় সভাপতিত্ব করবেন।

গুরুত্বপূর্ণ এ মতবিনিময় সভায় সংশ্লিষ্টদের উপস্থিতি আন্তরিকভাবে কামনা করছে ডিএফপি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla