1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ছুটি ঘোষণা বায়েজিদে বাংলা বাজারের গলিতে মাদক বিক্রির অভিযোগ, সন্ধ্যা হলেই বাড়ে আনাগোনা এম,পি সরওয়ার আলমগীরের সাথে ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ পাহাড়তলীতে আতঙ্কে পরিবার, মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন আবুল বশর আবু বাংলাদেশ ওয়েল ট্যাংকার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হলেন আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের ও হেনস্থার হুমকি, থানায় জিডি সোনারগাঁও লালন কারু পণ্যর মেলা শুরু চট্টগ্রাম মহানগর যুবদল নেতা শাহিনকে ঘিরে পক্ষে-বিপক্ষে অভিযোগ মধ্যপ্রাচ্যের শ্রমবাজার, সংকটে বাংলাদেশ সাম্প্রদায়িক সমপ্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য ও অন্যতম শক্তি – জাহিদুল ইসলাম মিঞা

চট্টগ্রামে ৭৫ ভাগ রোগীই ওমিক্রনে আক্রান্ত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ৩৬১ বার পড়া হয়েছে

চট্টগ্রামে ৭৫ শতাংশ করোনা রোগীর দেহে নতুন ধরন ওমিক্রন পাওয়া গেছে বলে জানিয়েছেন গবেষকরা। চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং মা ও শিশু হাসপাতালে গত বছরের ডিসেম্বর এবং চলতি বছরের জানুয়ারিতে আসা করোনা রোগীদের জিনোম সিকোয়েন্স করে এ তথ্য পাওয়া গেছে।

করোনাভাইরাসের জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভাণ্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটায় (জিআইএসএআইডি) ৩০ জন রোগীর নমুনার জিনোম সিকুয়েন্স বের করে এ তথ্য জানানো হয়েছে।

এতে দেখা যায়, ২৫ ডিসেম্বরের পর থেকে আসা করোনা পজিটিভ রোগীদের ৭৫ ভাগই ওমিক্রনে আক্রান্ত।

৩০ রোগীর নমুনা থেকে করা জিনোম সিকোয়েন্সে দেখা যায়, ১ নভেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত আগত সব রোগীই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত ছিল। এর মধ্যে নবজাতক হতে ৮০ বছরের বৃদ্ধ রোগী ছিল। কিন্তু ২৫ ডিসেম্বরের পর থেকে পাওয়া ৭৫ ভাগ রোগী ওমিক্রনে আক্রান্ত। এর মধ্যে উল্লেখযোগ্য হলো দুই রোগীর শরীরে ওমিক্রনের সাম্প্রতিকতম ধরন ‘বিএ২’ বা ‘স্টেলথ ওমিক্রন’ শনাক্ত করা হয়েছে। যা জানুয়ারির শুরু থেকে ছড়িয়ে পড়ছে কয়েকটি দেশে।সবটুকু জানতে ক্লিক করুন

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla