1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
লঞ্চে আগুন: স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ শুরু - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

লঞ্চে আগুন: স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ শুরু

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৪১৩ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে অগ্নিকাণ্ডের শিকার অভিযান-১০ লঞ্চে নিহতদের পরিচয় শনাক্তে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করা শুরু হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে শহরের পৌর মিনিপার্ক এলাকায় ডিএনএ টেস্টের জনু নমুনা সংগ্রহ শুরু হয়। ঢাকা ফরেনসিক বিভাগ, বরিশালের ক্রাইম সিন ও ঝালকাঠির সিআইডির সমন্বয়ে একটি টিম ডিএনএ-এর নমুনা সংগ্রহ শুরু করেছে।

অভিযান-১০ লঞ্চে দগ্ধ হয়ে নিহত ৩৯ জনের মধ্যে ২৩ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় তাদের বাবা-মা, ভাই-বোন ও সন্তানদের মধ্যে যে কোনো এক জনের নমুনা সংগ্রহ করা হচ্ছে। এ প্রসঙ্গে ঢাকা ফরেনসিক বিভাগের উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, আমাদের দুটি টিম মাঠে রয়েছে। একটি বরগুনায়, আরেকটি ঝালকাঠিতে। ঝালকাঠিকে আজ তিন জন দাবিদারের নমুনা সংগ্রহ করা হয়েছে। পর্যায়ক্রমে যারা তাদের স্বজন হারানোর দাবি করছে তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে।সবটুকু জানতে ক্লিক করুন

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla