1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
প্রাথমিক বিদ্যালয়ে ছুটিতে পরিবর্তন - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

প্রাথমিক বিদ্যালয়ে ছুটিতে পরিবর্তন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৪১৭ বার পড়া হয়েছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ও বড়দিনের ছুটিতে পরিবর্তন করা হয়েছে। আগামী ১৯ থেকে ২৯ ডিসেম্বরের পরিবর্তে সেটা ২৪ থেকে ২৯ ডিসেম্বর করা হয়েছে। 

শনিবার (১৮ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যিশু খ্রিষ্টের জন্মদিন (বড়দিন) ও শীতকালীন অবকাশ বর্ষপঞ্জিতে উল্লিখিত ১৯ থেকে ২৯ ডিসেম্বর উল্লেখ করা হলেও সেটা পরিবর্তন করে ২৪ থেকে ২৯ ডিসেম্বর পরিবর্তন আনা হয়েছে। এটি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, সম্প্রতি প্রকাশিত (২০২২ সাল) সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৮৫ দিন ছুটি রেখে শিক্ষাপঞ্জি চূড়ান্ত করা হয়। এছাড়া আগামী বছরের অর্ধবার্ষিক বা প্রাক-নির্বাচনী বা নির্বাচনী ও বার্ষিক পরীক্ষার সময়সূচি ও ফলাফল প্রকাশের তারিখও নির্দিষ্ট করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বছর প্রধান শিক্ষকের সংরক্ষিত তিনদিনসহ বিভিন্ন দিবস উপলক্ষে মোট ৮৫ দিন ছুটি থাকবে।

যেসব দিবসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে:

সরস্বতী পূজা (৫ ফেব্রুয়ারি), মাঘী পূর্ণিমা (১৬ ফেব্রুয়ারি), শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি), শবে মিরাজ/শ্রী শ্রী শিবরাত্রী ব্রত (১ মার্চ), জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস (১৭ মার্চ), শুভ দোলযাত্রা (১৮ মার্চ), শব-ই-বরাত (১৯ মার্চ), স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ), পবিত্র রমজান/বৈসাবি/বাংলা নববর্ষ/ইস্টার সানডে/শবে কদর/জুমাতুল বিদা/মে দিবস/ঈদুল ফিতর (৩ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত ৩১ দিন)।

এছাড়া বুদ্ধ পূর্ণিমা (১৫ মে), পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ (৩ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত ১৫ দিন), হিজরি নববর্ষ (৩১ জুলাই), আশুরা (৯ আগস্ট), জাতীয় শোক দিবস (১৫ আগস্ট), শুভ জন্মাষ্টমী (১৮ আগস্ট), আখেরি চাহার সোম্বা (২১ সেপ্টেম্বর), ঈদে মিলাদুন্নবী (সা.), দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আটদিন (১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত) ছুটি থাকবে।

এর বাইরে শ্যামা পূজা (২৪ অক্টোবর), ফাতেহা-ই ইয়াজদাহম (৭ নভেম্বর), শীতকালীন অবকাশ, বিজয় দিবস, বড়দিন উপলক্ষে ১৩ দিন (১৫ থেকে ২৯ ডিসেম্বর) ছুটি থাকবে মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে। এছাড়া প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি থাকবে তিনদিন।সবটুকু জানতে ক্লিক করুন

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla