1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্স চুরি - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্স চুরি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৪৯৭ বার পড়া হয়েছে

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের গ্রিল কেটে দানবাক্সের তালা খুলে দানের টাকা নিয়ে গেছে চোরের দল।
গতকাল শনিবার ( ৫ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বুড়া মসজিদের মোতওয়াল্লী মো. নুরুন্নবী চৌধুরী জানান, শনিবার রাতে চোরের দল মসজিদের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। মসজিদের প্রবেশ দ্বারে রক্ষিত দানবাক্সের তালা খুলে দানের টাকা নিয়ে যায়। ফজরের আযান দিতে আসলে মোয়াজ্জিম মাওলানা মোহাম্মদ ইয়াকুব বিষয়টি প্রথম জানতে পারেন।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, মসজিদে সিসিটিভি ক্যামরায় চোরের উপস্থিতি রেকর্ড হয়েছে।
সিসিটিভি ক্যামরায় ধারণকৃত ফুটেজে দেখা যায়, রাত ২টা ৪৫ মিনিটের সময় মসজিদের ভেতরে মাংকি টুপি পরিহিত এক ব্যক্তি ঘোরাফেরা করছেন। ওই ব্যক্তি একটি কাপড়ের থলেতে দানের টাকা ভরতে দেখা যায়।
ঘটনাস্থল পরিদর্শন শেষে বোয়ালখালী থানার উপ পরিদর্শক (এসআই) মো. কফিল উদ্দিন বলেন, সংঘটিত ঘটনার আলামত সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla