1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
দক্ষিণ সারোয়াতলীতে দাপিয়ে বেড়াচ্ছে সাপ - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

দক্ষিণ সারোয়াতলীতে দাপিয়ে বেড়াচ্ছে সাপ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৫৮৬ বার পড়া হয়েছে
বোয়ালখালী প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার দক্ষিণ সারোয়াতলী গ্রামে শীতে দেখা দিয়েছে বর্ষার আতঙ্ক। গর্ত ছেড়ে সারা গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে সাপের দল। এমতাবস্থায় ওই গ্রামের বাসিন্দাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে সাপ। জানা গেছে, গত দুই মাসে গ্রামের বেশ কয়েকজনকে সাপে কেটেছে। এতে সাপ আতঙ্কে রয়েছে গ্রামের মানুষ। খোলা মাঠে, ধান ক্ষেতে, রাস্তার ধারে গুটিসুটি মরে পড়ে আছে বিষধর সাপ। দক্ষিণ সারোয়াতলী গ্রামের বাসিন্দা মৃদুল বিশ্বাস বলেন, গত ২৭ নভেম্বর শনিবার আমার বোন মীরা আইচকে বিষধর সাপ কামড় দেয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। চমেক হাসপাতালে তিনদিন ভর্তি রাখতে হয়েছিল। প্রাণিবিদরা বলছেন, ওদের ক্ষতি না করলে ওরাও মানুষের ক্ষতি করে না। এই মুহুর্তে চাষিরা ক্ষেত থেকে আমন ধান তুলছেন। আর ক্ষেত-খামার, মাঠঘাট সর্পকূলের বাসস্থানের জন্য সবচেয়ে প্রিয় জায়গা। এই পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়েছে গ্রামে। দক্ষিণ সারোয়াতলীর ইউপি সদস্য সুরেশ চৌধুরী বলেন, গ্রামের সাথে লাগোয়া রায়খালী খাল খননের কাজ শুরু হলে এ সাপের উপদ্রব বাড়তে থাকে। ধারণা করছি, খাল পাড়ের ঝাড় জঙ্গল পরিস্কার করায় সাপেরা বাসস্থান ছেড়ে বেরিয়ে পড়েছে। দক্ষিণ সারোয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চক্রবর্তী জানান, মাস খানেক আগে বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র সূর্য্যয় শীলকে সাপে কেটে ছিলো। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৫দিন ভর্তি রেখে চিকিৎসা করাতে হয়েছে বলে জানিয়েছেন সূর্য্যয়দের পিতা সুজন শীল। এর আগে সূর্য্যয়দের প্রতিবেশী গণেশ শীলের স্ত্রী শুক্লা শীলকেও সাপে কাটে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, বিষয়টি আমাকে কেউ জানায়নি। আজই এলাকায় খবর নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla