1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাজাপুরে আসামি গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

রাজাপুরে আসামি গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৪০৭ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে ৫ম শ্রেণী পড়ুয়া শিশুকে যৌন নিপিড়নে মামলার আসামি মো. ইলিয়াছ হোসেন ফরাজীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৩নভেম্বর বেলা ১১টার দিকে উপজেলার চাড়াখালি বাজারে স্থানীয় জনতার ব্যানারে আধা ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেনী পেশার প্রায় তিন শতাধিক নারী-পুরুষ অংশগ্রহন করেন। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন হালিমা বেগম, নাজমা আক্তার, ভূক্তভোগীর সহপাঠি মেহেজাবিন, ভূক্তভোগীর পিতা নাসির খান প্রমূখ। বক্তরা বলেন, গত ৯ নভেম্বর পুলিশ মামলা রেকর্ড করলেও এখন পর্যন্ত ঐ মামলা একমাত্র আসামি ইলিয়াছ হোসেন ফরাজীকে গ্রেপ্তার করতে পারেনি। তাই অতি দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায় তারা। যা দেখে আর কেউ শিশুদের সাথে এমন আচরণ করার সাহস না করে। অন্যথায় তারা আরো কঠোর আন্দোলনে যাবে বলেও হুঁশিয়ারি দেয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla