1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বোয়ালখালীতে সুরেশ মেম্বারের শ্রী শ্রী শ্যামা পূজা মন্ডপ পরিদর্শন - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

বোয়ালখালীতে সুরেশ মেম্বারের শ্রী শ্রী শ্যামা পূজা মন্ডপ পরিদর্শন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৪২৩ বার পড়া হয়েছে

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধিঃ

বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড দক্ষিণ সারোয়াতলীর ইউপি সদস্য ও সম্ভাব্য সদস্য পদ প্রার্থী সুরেশ চৌধুরী শ্রী শ্রী শ্যামা পূজার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যা থেকে উপজেলার দক্ষিণ সারোয়াতলীর শ্রী শ্রী মনসা মন্দির, সেন ও চৌধুরী বাড়ি, আনন্দময়ী কালীধাম, দক্ষিণেশ্বর মাতৃ মন্দির (ভবানী ভবন), ডাঃ প্রণব চৌধুরীর বাড়ি ও মোহন বাঁশীর বাড়িসহ এলাকার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।
মন্ডপ পরিদর্শনকালে তিনি এলাকাবাসীর সাথে কুশল বিনিময়ে পুনরায় ইউপি সদস্য নির্বাচিত করার জন্য আশীর্বাদ কামনা করেন এবং তিনি এলাকার অসমাপ্ত উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সারোয়াতলী নবগ্রহ মন্দিরের পুরোহিত সত্যনন্দ আচার্য্য, সারোয়াতলী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যলিন বিশ্বাস, অর্থ সম্পাদক দিগন্ত নাগ, ডালিম চৌধুরী, অতুল সেন মন্টু প্রমুখ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla