1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ফেনীতে বিশৃঙ্খলায় গুলিবিদ্ধ দোকানির মৃত্যু - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

ফেনীতে বিশৃঙ্খলায় গুলিবিদ্ধ দোকানির মৃত্যু

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ৪৬০ বার পড়া হয়েছে

ফেনীতে সাম্প্রদায়িক বিশৃঙ্খলার সময় ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ দোকানি কাউসার (১৯) মারা গেছেন। ঢাকা-কাকরাইল ইসলামিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ৩০ অক্টোবর রাতে তিনি মৃত্যুবরণ করেন। কাউসার সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের ভোয়াগ গ্রামের ব্যবসায়ী একরামুল হক সবুজের বড় ছেলে।

নিহতের চাচা আতাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আতাউল ইসলাম জানান, গত ১৬ অক্টোবর দোকানের মালামাল কিনতে কাউসার বিকালে ফেনী এসেছিল। মসজিদ থেকে নামাজ শেষে বের হওয়ার পর ত্রিমুখী সংঘর্ষের সময় গুলিতে আহত হয় সে।পরিবারের সদস্যরা জানান, কাউসার মাথা ও মুখে গুলিবিদ্ধ হন। বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে ছিলেন। বৃহস্পতিবার রাত থেকে তার অবস্থার অবনতি হলে শুক্রবার ভোর ৫টার দিকে তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla