1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বোয়ালখালীতে আমনে এসেছে রঙ, ঘরে তোলার অপেক্ষায় - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

বোয়ালখালীতে আমনে এসেছে রঙ, ঘরে তোলার অপেক্ষায়

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৪৮৪ বার পড়া হয়েছে

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে আমন ধানের চাষ হয়েছে ৪ হাজার ৭ শত ৫০ হেক্টর জমি। ধানের শীষে এসেছে এখন সোনালী রঙ। ফলন ভালো হওয়ায় কৃষকের মনে জেগেছে আনন্দ। ধান ঘরে তোলার জন্য প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.আতিক উল্লাহ জানান, বোয়ালখালীতে ১হাজার ১শত ২১ হেক্টর জমিতে আগাম জাতের ধান চাষ করা হয়েছে। এ জাতের ধান ৯০-১১০ দিনের মধ্যে ঘরে তোলা যায়। অন্যান্য ধানের জীবন কাল ১৪০-১৫০ দিন। তিনি বলেন, স্বল্প মেয়াদি ব্রি-৩৯, ৪৯ ও ৮৭ এবং স্থানীয় পাইজাম জাতের ধানে ইতিমধ্যে রঙ এসে গেছে। আগামী ১০-১৫ দিনের মধ্যে ধান কাটা শুরু হবে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসান জানান, কৃষকদের মধ্যে আগাম ধান চাষের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এতে অল্প সময়ে লাভবান হওয়া যায়। অতি বৃষ্টির ফলে ফসলের কিছুটা ক্ষতি হলেও লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। উপজেলা কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বকুল বলেন, আগামী দুয়েক সপ্তাহের মধ্যে যদি প্রাকৃতিক কোন দূর্যোগ না হয় তাহলে কৃষক আশানুরুপ ফসল ঘরে তুলতে পারবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla