1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঝালকাঠিতে ২২ দিনের অভিযানে, ২৬ জন জেলের কারাদন্ড, জরিমানা ও প্রায় আড়াই কোটি টাকার জাল জব্দ - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

ঝালকাঠিতে ২২ দিনের অভিযানে, ২৬ জন জেলের কারাদন্ড, জরিমানা ও প্রায় আড়াই কোটি টাকার জাল জব্দ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৪৩০ বার পড়া হয়েছে
 মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধি
মধ্যরাত্র থেকে ২২ দিন ব্যাপি মা ইলিশ সংরক্ষন কর্মসূচি মধ্যরাত্রে শেষ হয়েছে। ঝালকাঠি জেলায় এই কর্মসূচির আওতায় এই সময়ে ঝালকাঠির সুগন্ধা-বিশখালীর ও গাবখান নদীতে অবৈধভাবে এবং আইন অমান্য করে মাছ ধরার দায়ে ২৬ জন জেলেদেরকে জেল জরিমানা দেয়া হয়েছে। এদের মধ্যে ১২ জন জেলেকে এক বছরের কারাদন্ড ও ১৪ জন জেলেকে জরিমানা করে ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই সময়ে মৎস বিভাগ প্রশাসনের সহযোগীতা নিয়ে ১৯৪ টি অভিযানের আওতায় ২০৬ টি মোবাইল র্কোট পরিচালনা করা হয়েছে। জেলেদের অবৈধভাবে আহরনকৃত ১৯৯ কেজি ইলিশ মাছ জব্দ করে বিভিন্ন এতিমখানায় দেয়া হয়েছে। ৯ লাখ ৫৭ হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। এই জালের মূল্য ২ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা। এই ২২ দিনের অভিযান কালে পর্যবেক্ষন থেকে বিগত বছরগুলির তুলনায় প্রকৃত জেলেদের অবৈধভাবে এই সময়ে মাছ ধরার প্রবনতা কম ছিল ও তাদের মধ্যে সচেতনতা ও আইন মানার প্রতি শ্রদ্ধাশীলতা ছিল। এই সময়ে মেীসুমি জেলেদের তৎপরতা ছিল এবং তাদের মধ্যে এক শ্রেনী জেল-জরিমানা ও মূল্যবান জাল-নৌকা হারাতে হয়েছে। তবে অভিযানকালে মৎস্য বিভাগের কাছে দ্রুতগতির নৌ-যান (স্প্রীডবোর্ড) না থাকায় ধীর গতির দেশি ট্রলার নিয়ে অভিযানকালে অবৈধ কিছু জেলেরা পালিয়ে আত্মরক্ষার সুযোগ পেয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ এই অভিযানে সহযোগিতা করা নির্বাহি ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসারগণ, মৎস্য বিভাগের কর্মকর্তা – কর্মচারীর নিরলস পরিশ্রম ও মিডিয়া কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla