1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঝালকাঠিতে স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে মানববন্ধন - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

ঝালকাঠিতে স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে মানববন্ধন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৪৩৩ বার পড়া হয়েছে
 ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির পোনাবালিয়া ইউনিয়নের কে এ খান মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্ধারিত তারিখে নির্বাচন স্থগিতের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (২৪ অক্টোবর) সকালে বিদ্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। মানববন্ধনে অভিযোগ করা হয়, ষরযন্ত্রমূলক ম্যানেজিং কমিটির সদস্য সুমন কুমার চন্দ্র ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে ঝালকাঠি সিনিয়র জজ আদালতে একটি মামলা দায়ের করে। ঐ মামলায় কারণ দেখিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও রিটার্নিং কর্মকর্তা খন্দকার আমিনুল ইলাম নির্বাচন স্থাগিত করেন।মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবুবকর সিকদার, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি মো. তাইবুর রহমান, সুলতান হোসেন খান ও মোশাররফ মোল্লাসহ আরো অনেকে।
বক্তারা বলেন, আজ ২৪ অক্টোবর বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু একটি চক্র তাদের সার্থ হাসিলের জন্য আদালতে মামলা-মোকদ্দমা করে নির্বাচন স্থগিত করিয়েছে। বক্তারা বিধি মোতাবেক নির্বচনের মাধ্যমে বিদ্যালয়ের পূর্রণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় তারা আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন। মানববন্ধনে বিদ্যালয়টির প্রাক্তন  শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার কয়েক শতাধিক মানুষ অংশ নেন।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla