1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
জামালপুরে জেলা পুলিশের সকল বিটে একযোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

জামালপুরে জেলা পুলিশের সকল বিটে একযোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৩৫৪ বার পড়া হয়েছে

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরে অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদের সার্বিক তত্ত্বাবধানে জামালপুর জেলার সকল থানা এলাকার ৯৩ টি বিটে বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে একযোগে “সম্প্রীতি সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে। জামালপুর পৌরসভার বগাবাইদ ১১/১২ নং বিটে সম্প্রীতি সমাবেশে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ যোগদান করেন। জামালপুর জেলায় সাম্প্রদায়িক অপশক্তির তৎপরতা প্রতিরোধ করার জন্য সর্ব-স্তরের সাধারণ জনগণকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান করেন। যেকোনো মূল্যে দেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সমুন্নত রাখার জন্য আহ্বান জানান। কোন অপ্রীতিকর ও উস্কানিমূলক ঘটনা নজরে আসলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানা ও জামালপুর জেলা পুলিশ কন্ট্রোল রুম এবং পুলিশ সুপারকে জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে বলেন এবং কোন প্রকার উস্কানিমূলক পোস্ট থেকে বিরত থাকতে বলেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাকির হোসেন সুমন, পৌর মেয়র ছানুয়ার হোসেন ছানু, সদর তানার ওসি রেজাউল ইসলাম খান ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla