1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাজাপুরের গৃহহীন ১১৭টি পরিবার পেল দালান ঘর - পূর্ব বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এআই সুবিধাসহ এক্স৭ডি স্মার্টফোন নিয়ে আসছে অনার,  বুকিং ৪ অক্টোবর থেকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন মাহবুবের রহমান শামীম বন্যা কবলিতদের জন্য সাড়ে ৩ লাখ টাকার ঔষধ দিলেন চট্টগ্রামের হাজারী লেইনের ব্যবসায়ীরা Рейтинг найкращих легальних казино України на favbet скачать на телефон 2026 рік в онлайн-форматі. বোয়ালখালীর পোপাদিয়ায় গ্রাম পুলিশ’র উপর হামলা; থানায় ভুক্তভোগীর অভিযোগ চলতি জুলাই মাসের মধ্যেই ফল প্রকাশ করা হবে চট্টগ্রামে জুলাই হত্যা মামলার আসামি যুবলীগ কর্মী শফিক গ্রেপ্তার ঠান্ডা মিয়ার গরম কথা (৩৬০) চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম সমীপে খোন্দকার মিজবাহ উল আজীম নৌবাহিনী প্রধান হলেন

রাজাপুরের গৃহহীন ১১৭টি পরিবার পেল দালান ঘর

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৩৯৭ বার পড়া হয়েছে

“প্রধানমন্ত্রী মোরে নিজস্ব জমি ও পাকা ঘর বানাইয়া দিছেন, মুই এহন খুব খুশি”
 ঝালকাঠি প্রতিনিধি
মুজিব বর্ষে বাংলাদেশের “একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রী এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের ধারাবাহিকতায় ঝালকাঠির রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের কৈবর্তখালীর গুচ্ছ গ্রামের ৫৩টি ও বড়ইয়া ইউনিয়নে ৬৪টি ঘর গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হয়। রাজাপুর ও বড়ইয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গৃহহীন দের মাঝে ঘর গুলো হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোরে নিজস্ব জমি দিছেন, একটি সুন্দর পাকা ঘর বানাইয়া দিছেন। ঘর পাইয়া মুই এহন খুব খুশি। মোর কোন বাড়ি ঘর ছিল না। অন্যের বাড়িতে থাকতাম। এহন নিজের জায়গা ওইছে, ঘর অইছে, ঘরের লগে বাথরুম আছে কলও আছে, বিদ্যুৎও আছে। যা সুবিধার সবই আছে। মুই কোনদিন স্বপনেও কল্পনা করি নাই মুই পাক্কা ঘর পামু। এ কথাগুলো ২১অক্টোবর’২১ বৃহস্পতিবার দুপুরে মনের আবেগ প্রকাশ করে বলছিলেন অসহায় আমেনা বেগম ও সাধারন ভূমিহীন জনগোষ্টির লোকেরা। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ন-২ প্রকল্পের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ে নতুন স্বপ্নের ঠিকানা পাচ্ছেন ঝালকাঠির রাজাপুর উপজেলার ১১৭টি পরিবার।
বৃহস্পতিবার (২১অক্টোবর) দুপুর ২টায় রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী অফিসার মোক্তার হোসেন, উপজেলা সহকারী ভূমি কমিশনার আনুজা মন্ডল, সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য সৈয়দ সুমন সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য গন উপস্থিত থেকে গৃহহীন পরিবারের মাঝে লাটারির মাধ্যমে ঘর গুলো হস্তান্তর করেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী অফিসার মোক্তার হোসেন, উপজেলা সহকারী ভূমি কমিশনার অনুজা মন্ডল এসময় বক্তরা বলেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি সচ্ছ তার সাথে কাজ করতে এবং মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়ন করতে। আপনারা সকলে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। এ সময় গৃহহীন পরিবার গুলো ঘর পেয়ে আনন্দ আত্মাহারা হয়ে পরে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla