1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নলছিটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে বিশেষ আইনশৃঙ্খলা সভা - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

নলছিটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে বিশেষ আইনশৃঙ্খলা সভা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৩৭৭ বার পড়া হয়েছে

 মো. নাঈম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে’ উপজেলার নির্বাহী অফিস কার্যালয়ে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, সনাতন ধর্মাবলম্বী ও সুশীল সমাজের ব্যাক্তিদের নিয়ে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে চলমান পরিস্থিতির বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন সভাপতি জনারধন দাস, সম্পাদক তপন কুমার দাস, জেলা পরিষদ সদস্য খন্দকার মুজিবুর রহমান, নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী, মগড় ইউনিয়ন চেয়াম্যান এনামূল হক শাহীন, নাচন মহল ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল ইসলাম সেলিম, নলছিটি থানা অফিসার ইন চার্জ মোঃ আতাউর রহমান প্রমূখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘ ঐতিহ্য বজায় রাখতে, সকলের সহযোগিতা, সহমর্মিতা, ধৈর্য্য এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে নলছিটির সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য, সকলের প্রতি অনুরোধ জানান।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla